দুমকিতে চাঁদা না পেয়ে শ্রমিকদল নেতার উপর ছাত্রদল নেতার হামলা
পটুয়াখালীর দুমকি উপজেলার মুরাদিয়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মোঃ সাইদুল ইসলাম (৩৫) এর বিরুদ্ধে চাঁদা না পেয়ে একই ইউনিয়নের শ্রমিকদলের সভাপতি শাহিন আলম (৪৮)এর উপর হামলার অভিযোগ পাওয়া গেছে । গত শুক্রবার ( ১৩ ডিসেম্বর) রাত ৯.০০ টায় উপজেলার মুরাদিয়ার বোর্ড অফিস বাজারে এ হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী শ্রমিকদল নেতা শাহিন আলমের স্ত্রী সুরমা বেগম (৩৫) বাদী হয়ে ১৪ ডিসেম্বর দুমকি থানায় একটি অভিযোগ দায়ের করেন।
অভিযোগ সুত্রে জানা যায়, দুমকির মুরাদিয়া ইউনিয়নের বোর্ড অফিস বাজারের কসমেটিকস ও মনোহরী ব্যবসায়ী ইউনিয়ন শ্রমিকদলের সভাপতি মোঃ শাহিন আলমের নিকট ঘটনার পূর্বে থেকেই মুরাদিয়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মোঃ সাইদুল ইসলাম ১লক্ষ টাকা চাঁদা দাবি করে আসছিলো। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে গত ১৩ ডিসেম্বর রাত ৯টার সময় সাইদুল ইসলামের নের্তৃত্ত্বে ১০/১২ জন সন্ত্রাসী চাকু, ছোড়া, রামদা ও লোহার রডসহ দেশীয় অস্র নিয়ে শাহিন আলমের ব্যবসা প্রতিষ্ঠানে এসে তার ওপর হামলা চালায়। এ সময় তার ব্যবসা প্রতিষ্ঠান থেকে ১ লক্ষ টাকা এবং ২৭ হাজার টাকার একটি স্যামসাং মোবাইল নিয়ে যায়। হামলায় শাহিন আলমকে গুরুতর আহতাবস্থায় প্রথমে দুমকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
হামলার ব্যাপারে ভুক্তভোগী শাহিন আলম বলেন,সাইদুল ইসলাম আমার কাছে আগে থেকেই চাঁদা দাবি করে আসছিলো আমি চাঁদা দিতে অস্বীকৃতি জানালে আমার ওপর হামলা চালায় এবং প্রায় ১ লক্ষ টাকা ও ১ টি মোবাইল নিয়ে যায়।
এ ব্যাপারে অভিযুক্ত সাইদুল ইসলাম বলেন, চাঁদা দাবির বিষয়টি অগ্রহণযোগ্য, মিথ্যা এবং ভিত্তিহীন।
এ বিষয়ে দুমকি উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মোঃ সুমন শরীফ, জানান বিষয়টি আমার জানা নেই তবে খোঁজ খবর নিচ্ছি।
দুমকি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) মোঃ জাকির হোসেন দৈনিক সকালের সময় কে বলেন, এ ব্যাপারে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে ।
T.A.S / T.A.S
টাঙ্গাইলে সরকারী ও বেসরকারি সংস্থার মধ্যে রেফারেল পদ্ধতি প্রতিষ্ঠায় ব্লাস্টের নেটওয়ার্কিং সভা অনুষ্ঠিত
জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থী মোঃ হাসিবুল হাছানের পাশে দাড়ালেন ছাত্রদলের সাধারণ সম্পাদক সোহেল রানা
বাগেরহাট জেলা সদর হাসপাতালের সামনে অগ্নিকান্ড এ্যাম্বুলেন্সসহ ৮ টি মটরসাইকেল পুড়ে ভস্মিভুত
রায়গঞ্জে রাস্তায় সন্তান প্রসব, দুই মিডওয়াইফকে শোকজের পর তদন্তে স্বাস্থ্য বিভাগ
রাতে ঘুম নেই, দিনে কাজ নেই—ফ্রিল্যান্সিং থেকে খামার, সর্বত্র বিপর্যয়
নেত্রকোণা মদনে জাতীয় মৎস্য পক্ষ প্রস্ততিমূলক সভা অনুষ্ঠিত
বাহেরচর ক্ষুদ্রকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন কমিটি গঠন
ধুনটে দুই প্রতিষ্ঠানে শূন্য পাস, ২১ পরীক্ষার্থীর সবাই ফেল
বোদায় ১৬ শিক্ষক কর্মচারীর মাদ্রাসায় ৭ পরীক্ষার্থী, পাশ করেছে ১জন
২য় বাংলাদেশ রেমিট্যান্টস’ রিকগনিশন ২০২৬’ অনুষ্ঠানে সম্মাননা পেয়েছেন দাউদকান্দির বাবুল খন্দকার
এডহক কমিটির সভাপতি হলেন মোহাম্মদ সাইয়েদ হোসেন বাবু
পেকুয়ায় উজানটিয়া যুব উন্নয়ন একতা ক্লাবের কমিটি অনুমোদন