ঢাকা মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬

বেকারি কারখানায় বিএসটিআইয়ের অভিযানে ১০ হাজার টাকা জরিমানা


শাহিনুর রহমান সোনা, রাজশাহী ব্যুরো প্রধান  photo শাহিনুর রহমান সোনা, রাজশাহী ব্যুরো প্রধান
প্রকাশিত: ১৯-১২-২০২৪ দুপুর ৩:৫৩

নাটোরের নলডাংগায় বেকারি কারখানায় বিএসটিআই অভিযান করে ১০ হাজার টাকা জরিমানা করেছে। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) নাটোর জেলার নলডাংগা উপজেলার বিভিন্ন এলাকায় উপজেলা প্রশাসন ও বিএসটিআই রাজশাহী বিভাগীয় অফিস একটি মোবাইল কোর্ট পরিচালনা করে।

মোবাইল কোর্টে বিস্কুট এর অনুকূলে সিএম লাইসেন্স রয়েছে বলে মিথ্যা তথ্য প্রদান করার অপরাধে বিএসটিআই আইন-২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মেসার্স খান বেকারি, নলডাঙ্গা পূর্ববাজার, নলডাঙ্গা, নাটোরকে দশ হাজার টাকা (১০,০০০/-) জরিমানা করা হয়। পাশাপাশি ওজন ও পরিমাপ মানদন্ড আইন-২০১৮ অনুযায়ী সাহেব স্যানিটারি, নলডাঙ্গা বাজার, নাটোর এর ১ টন ক্ষমতা সম্পন্ন ওজনযন্ত্র যাচাই করে সঠিক পাওয়া যায় এবং ওজনযন্ত্রের বৈধ ভেরিফিকেশন সনদ না থাকায় সতর্ক করা হয়।

মোবাইল কোর্টটি পরিচালনা করেন নাটোর নলডাঙ্গা উপজেলার সিনিয়র এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) মোঃ আশিকুর রহমান, সহযোগিতা করেন বিএসটিআই রাজশাহী বিভাগীয় অফিসের ফিল্ড অফিসার (সিএম) মোঃ দেলোয়ার হোসেন এবং পরীক্ষক (মেট্রোলজি) আসিফ সাদিক। জনস্বার্থে বিএসটিআইয়ের এ রকম অভিযান অব্যাহত থাকবে বলেও তারা জানিয়েছেন।

T.A.S / T.A.S

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

জনগনের উপরে যারা ক্ষমতা দেখান তারা জনগনের শত্রু, দেশের শত্রু, সরকারের শত্রু : জহির উদ্দিন স্বপন

বারহাট্টায় মাদক বিরোধী ক্যাম্পেইন অনুষ্ঠিত

কুমিল্লায় প্রায় ৫২ কোটি টাকার উদ্ধারকৃত মাদকদ্রব্য ধ্বংস করল বিজিবি

মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুই জনের মৃত্যুদণ্ড

ধামরাইয়ে পানিতে ডুবে ৭বছরের শিশুর মৃত্যু

লামায় জেলা পরিষদ কর্তৃক কৃষকদের মাঝে ফলজ ও বনজ চারা বিতরণ

উপকূলের পরিবেশ পুনরুদ্ধারে শ্যামনগরে ১০ লাখ বীজ রোপণ উদ্যোগ

কৃষিপণ্য উৎপাদন ও রপ্তানির সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: কৃষি মন্ত্রী

চকরাজাপুর উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সদস্য মিটিং অনুষ্ঠিত

আত্রাইয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

না ফেরার দেশে চলে গেলেন দর্শনা পুরাতন বাজারের পরিচিত মুখ বকুল শাহ

কালিয়ায় মামলাবাজ ও ভুমিদস্যু দবিরের অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসীর পক্ষে সৎ মায়ের অভিযোগ