ঢাকা শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬

ধামইরহাটে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ


এম এ মালেক (ধামইরহাট) photo এম এ মালেক (ধামইরহাট)
প্রকাশিত: ১৯-১২-২০২৪ দুপুর ৩:৫৭

নওগাঁর ধামইরহাটে অসহায় দুস্থ ও সুবিধাবঞ্চিত শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। ১৯ ডিসেম্বর বেলা সাড়ে ১১টায় উপজেলা জাহানপুর ইউনিয়নের অধীন নানাইচ মোড়ে নওগাঁ ওয়েলফেয়ার এসোসিয়েশনের উদ্যোগে ১৫০ জনের মাঝে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়।

এ সময় উদ্বোধন কার্যক্রমে উপস্থিত ছিলেন, নওগাঁ ওয়েলফেয়ার এসোসিয়েশনের সভাপতি অধ্যাপক ড. এসএম মোস্তাফা আল মামুন, সাধারণ সম্পাদক সফিউল আজম চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক খালেকুজ্জামান আনছারী, ধামইরহাট উপজেলার সাংগঠনিক সম্পাদক আবাবিল মোহাম্মদ, জাহানপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আল মামুন ফেরদৌস রনি, আহবায়ক সদস্য মো. পলাশ, কৃষকদলের সাংগঠনিক সম্পাদক মো. ইউসুফ প্রমুখ।

নওগাঁ ওয়েলফেয়ার  এসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক খালেকুজ্জামান আনছারী জানান, উপজেলার নানাইচ, সাহাপুর বাজার, বৈদ্যবাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ভাতকুন্ড ও বরথা বাজারে অসহায় সুবিধাবঞ্চিত ১৫০ জনের মধ্যে আমাদের সংগঠনের মাধ্যমে শীতবস্ত্র বিতরণ করা হবে। নওগাঁ জেলার ৪টি উপজেলায় আমরা এবারে শীতবস্ত্র বিতরণ করছি। আমাদের সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন সামাজিক কাজে আমরা সাধারণ মানুষের সেবায় কাজ করে থাকি।

T.A.S / T.A.S

মুকসুদপুরে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১

নেত্রকোণায় জুয়ার আসর থেকে যুবদল নেতা,ফায়ার সার্ভিস কর্মকর্তা-বিজিবি সদস্যসহ আটক-৮

সুন্দরবনের আলোচিত বনদস্যু ‘নানা ভাই' বাহিনীর ১২ সদস্য মোংলায় কোষ্টগার্ডের কাছে আত্মসমর্পণ

সিংড়ায় নিয়োগে অনিয়মের অভিযোগ, পদ স্থগিতের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন

রাজশাহীর পবায় সার কেলেঙ্কারি: কৃষি কর্মকর্তার দায়িত্বহীনতা নাকি স্বজনপ্রীতি ?

রায়গঞ্জে পানি সরতেই ৫ হাজার বিঘায় চাষ, কৃষির সঙ্গে ফিরছে সরকারের রাজস্ব

আদমদীঘিতে ৩৫০ ফিট চায়না দুয়ারি জাল জব্দ

ভূরুঙ্গামারীতে শিয়াল ঠেকাতে বিদ্যুতায়িত ফাঁদ, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গরুর মৃত্যু

বাকেরগঞ্জে কাবাব এর নামে কি খাচ্ছেন আপনি এবং আপনার ফ্যামিলি

মান্দায় সড়ক সংস্কারের মান পরিদর্শনে প্রকল্প পরিচালক

৫ বছরে ২৫ কোটি বৃক্ষ রোপণ কর্মসূচি ধুনটে স্কাউটদের মাঝে গাছের চারা বিতরণ

হাতিয়া তমরদ্দি ইউনিয়নে খালেদা জিয়ার রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতা, বিজয়ীদের পুরস্কার প্রদান

ধামইরহাটে সর্বদলীয় নেতাকর্মীদের শ্রদ্ধায় উপজেলা বিএনপির সভাপতি এম এ ওয়াদুদের দাফন সম্পন্ন