চৌগাছায় মরহুম মাওঃ আঃ গফুরের রুহের মাগফিরাত কামনায় দোয়া
চৌগাছার বহু প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা, শিক্ষক ও ইমাম, প্রেসক্লাব চৌগাছার আহবায়ক কমিটির সদস্য ফারুক আহম্মদের পিতা মরহুম মাওঃ আবদুল গফুরের রুহের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বাদ জোহর পৌরসভার বাকপাড়া মহল্লার এলাহী বক্্র হাফেজিয়া মাদ্রসা মসজিদে দোয়া অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে উপজেলা জামায়াতের আমির মাওঃ গোলাম মোর্শেদ, চৌগাছা পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র সেলিম রেজা আওলিয়ার, কামলি মাদ্রসার সাবেক অধ্যক্ষ মাওঃ আব্দুল লতিফ, উপজেলা জামায়াতের সাবেক আমির মাওঃ আমিন উদ্দিন খাঁন, স্বরুপদাহ ইউনিয়ন বিএনপির সভাপতি জহুরুল ইসলাম বাবু, সাধারণ সম্পাদক মাষ্টার সহিদুল ইসলাম, হবিবর রহমান, জামায়াত নেতা ডাঃ জিল্লুর রহমান, মাষ্টার কামাল আহমেদ, মাওঃ আব্দুল মালেক, মাওঃ আব্দুর রহমান, সাবেক কাউন্সিলর আব্দুর রহমান, প্রেসক্লাব চৌগাছার আহবায়ক কমিটির সদস্য সচিব মুকুরুল ইসলাম মিন্টু, শিক্ষক ও কবি শাহিন মাহবুব, ব্যবসায়ী শিমুল হোসেনসহ মাদ্রসার শিক্ষার্থী, মসজিদের ইমাম, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, বাজারের ব্যবসায়ী, চাকরিজীবি, স্থানীয় মহল্লার মুসল্লি ও গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। দোয়া পরিচালনা করেন চৌগাছা কামিল মাদ্রসার সাবেক অধ্যক্ষ মাওঃ আব্দুল লতিফ।
T.A.S / T.A.S
নজরুল বর্ষ উপলক্ষ্যে সাংস্কৃতিক প্রতিযোগিতা সুষ্ঠুভাবে বাস্তবায়নে ময়মনসিংহে মতবিনিময় সভা
নেত্রকোণার কেন্দুয়া পৌরসভার অনুমোদন ছাড়াই বাসা নির্মাণকাজ--নির্বাহী কর্মকর্তার পরিদর্শনে কাজ বন্ধ
লোকালয় থেকে উদ্ধারকৃত অজগর কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত
উত্তরাঞ্চলের শিক্ষা ব্যবস্থায় আরেকটি মাইলফলক
সুবর্ণচরে নারী, শিশু, ব্রাককর্মীসহ ৩ মরদেহ উদ্ধার
ঠাকুরগাঁওয়ের রুহিয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে ইউএনও শিক্ষার মান উন্নয়ন ও ৪টি ক্লাব গঠনের নির্দেশ
কুড়িগ্রামে জমিজমা নিয়ে সংঘর্ষ, স্বামী-স্ত্রীসহ আহত ৫
হানিট্রাপের অভিযোগ সেনাসদস্যের সম্মানহানি তদন্ত দাবি
চাঁদপুর যাত্রী টার্মিনাল প্রকল্প নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে মায়ার লিমিটেড ও কবিরস সিন্ডিকেট জেভি
ভূরুঙ্গামারী থানা জেলার শ্রেষ্ঠ, সেরা সার্কেল এএসপি মুনতাসির ও ওসি আজিম
শাহরাস্তিতে সরকারি গাছ কাটার টাকা ফেরত দিলেন বিএনপি নেতা
মেহেরপুরে ৭০ মেধাবী শিক্ষার্থীকে জেলা পরিষদের বৃত্তি প্রদান