ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

৭২ দিন পর দেশে করোনায় সর্বনিম্ন মৃত্যু


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩-৯-২০২১ বিকাল ৫:৪৩

করোনায় দেশে গত ২৪ ঘণ্টায় ৭০ জনের মৃত্যু হয়েছে। এটা ৭২ দিনের মধ্যে সর্বনিম্ন মৃত্যু। চলতি বছরের ২২ জুন সর্বনিম্ন ৬৭ জনের মৃত্যু হয়েছিল। এক দিনে মারা যাওয়া ৭০ জনকে নিয়ে দেশে করোনায় সরকারি হিসাবে এখন পর্যন্ত মোট প্রাণ হারালেন ২৬ হাজার ৪৩২ জন। একই সময়ে শনাক্ত হওয়া তিন হাজার ১৬৭ জনকে নিয়ে এখন পর্যন্ত করোনা আক্রান্ত রোগী মোট শনাক্ত হলেন ১৫ লাখ ১০ হাজার ২৮৩ জন। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় করোনায় নতুন করে শনাক্ত হয়েছেন তিন হাজার ১৬৭ জন। শুক্রবার (৩ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতরের করোনা বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে সুস্থ হয়েছেন ৪ হাজার ৬৯৭ জন। তাদের নিয়ে দেশে করোনাতে আক্রান্ত হলেন ১৪ লাখ ৪২ হাজার ৫৮২ জন।

একদিনে করোনার নমুনা সংগৃহীত হয়েছে ২৯ হাজার ৪৭৯টি আর নমুনা পরীক্ষা হয়েছে ২৯ হাজার ৪৩৮টি। দেশে এখন পর্যন্ত করোনার মোট নমুনা পরীক্ষা হয়েছে ৯০ লাখ ২১ হাজার ১০২টি জানিয়ে অধিদফতর জানাচ্ছে, এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা হয়েছে ৬৬ লাখ ৮২ হাজার ৫৯৮টি আর বেসরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা হয়েছে ২৩ লাখ ৩৮ হাজার ৫০৪টি। একই সময়ে করোনাতে রোগী শনাক্তের হার ১০ দশমিক ৭৬ শতাংশ আর এখন পর্যন্ত শনাক্তের হার ১৬ দশমিক ৭৪ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৫ দশমিক ৫২ শতাংশ আর শনাক্ত বিবেচনায় মৃত্যুহার এক দশমিক ৭৫ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৭০ জনের মধ্যে পুরুষ ৩৪ জন আর নারী ৩৬ জন। তাদের নিয়ে দেশে করোনাতে আক্রান্ত হয়ে মোট পুরুষ মারা গেলেন ১৭ হাজার ১১৮ জন আর নারী মারা গেলেন নয় হাজার ৩২৪ জন।

স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে বয়স বিবেচনায় ৮১ থেকে ৯০ বছরের মধ্যে রয়েছেন চারজন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে ১৪ জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ২১ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ১৬ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ১১ জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে তিনজন আর ২১ থেকে ৩০ বছরের মধ্যে রয়েছেন একজন। আর তাদের মধ্যে ঢাকা বিভাগের রয়েছেন ২৪ জন, চট্টগ্রাম বিভাগের ১৫ জন, রাজশাহী ও বরিশাল বিভাগের চারজন করে খুলনা বিভাগের ১২ জন, সিলেট বিভাগের আটজন আর রংপুর বিভাগের রয়েছেন তিনজন। মারা যাওয়া ৭০ জনের মধ্যে সরকারি হাসপাতালে মারা গেছেন ৫৭ জন, বেসরকারি হাসপাতালে মারা গেছেন ১০ জন আর বাড়িতে মারা গেছেন তিনজন।

জামান / জামান

পুলিশের বিভিন্ন ইউনিটে ১১ কর্মকর্তার বদলি-পদায়ন

সারাদেশে কমতে পারে দিন-রাতের তাপমাত্রা

ফার্মেসির গোডাউনে সরকারি ভ্যাকসিন, ৫০ হাজার টাকা জরিমানা

শেরেবাংলা নগরে সচিবালয়, ২০২৯ সালে শুরু হবে কার্যক্রম

আগামী বছর উৎপাদিত বিদ্যুৎ রাখার জায়গা থাকবে না: চিফ হুইপ

দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে মঙ্গলবার চট্টগ্রাম আসছেন প্রধানমন্ত্রী

পিএসসি থেকে দুই সদস্যের পদত্যাগ

বাংলাদেশে ৩৯০ কোটি টাকার অনুদান ঘোষণা কানাডার

আগারগাঁওয়ে যাচ্ছে সচিবালয়, মন্ত্রিসভায় অনুমোদন

ঢাকা-আরিচা মহাসড়কে সবুজায়ন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ঢামেকের জরুরি বিভাগে ভুয়া চিকিৎসক আটক

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু

সৌদি রাষ্ট্রদূতকে ডেকে দুই প্রবাসীর মৃত্যুদণ্ডের কারণ জানতে চাইল বাংলাদেশ