মোরেলগঞ্জে পারিবারিক পুষ্টি বাগানের চাষিরা পেলেন ফলজ চারা ও সার বীজ
বাগেরহাটের মোরেলগঞ্জে কৃষিই সমৃদ্ধ এই ¯েøাগনকে সামনে রেখে পারিবারিক পুষ্টি বাগানের চাষিদের মাঝে বিনামূল্যে ফলজ চারা ও সার বীজ বিতরণ করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার দুপুর ২টায় উপজেলা কৃষি অধিদপ্তরের উদ্যোগে ২০২৪-২৫ অর্থ বছরে অনাবাদী পতিত জমি ও বসত বাড়ির আঙ্গিনায় পারিবারিক পুষ্টি বাগান প্রকল্পের আওতায় ১৬টি ইউনিয়নের শতাধীক চাষিদের মাঝে এ উপকরণ বিতরন অনুষ্ঠানে প্রধান অথিতি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের খুলনা অঞ্চলের অতিরিক্ত পরিচালক মো. রফিকুল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামার বাড়ী বাাগেরহাটের উপ পরিচালক শঙ্কর কুমার মজুমদার। এ উপলক্ষে বিতরণ অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবীদ মো. সাইফুল ইসলাম, উদ্ভিদ সংরক্ষণ অফিসার ডল্টন রায়। অন্যান্যের মধ্যে এ সময় উপস্থিত ছিলেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. জাকির হোসেন, মশিউর রহমান, মিজানুর রহমান ও শহিদুল ইসলাম প্রমূখ।
প্রধান অতিথি মো. রফিকুল ইসলাম এ সময় কৃষকদের মাঝে জনপ্রতি ২০ প্যাকেট বিভিন্ন মৌসুমী বীজ, ৬টি ফলজ চারা, ৪টি বীজ সংরক্ষণ পাত্র, এক থান নেট, ২০ কেজি ভার্মি কম্পোষ্ট, ৫০ কেজি জৈব সার বিতরণ করেন। একই সময় ২৫ জন তৈল ফসল চাষিদের মাঝে জনপ্রতি ২ কেজি সূর্য্যমূখী বীজ, ৩০ কেজি ইউরিয়া, ১৫ কেজি ড্যাপ, ১০ কেজি পটাস, ১৫ কেজি জিবসাম, ১ কেজি জিংক, ২ কেজি বোরন, ৫ কেজি ম্যাগনেসিয়াম, কিট ও ছত্রাক নাশক প্রদান করেন।
পরে প্রধান অতিথি বিকাল ৩টায় উপজেলা কৃষি প্রশিক্ষণ কেন্দ্রে ক্লাইমেট স্মার্স্ট প্রযুক্তির মাধ্যমে খুলনা কৃষি অঞ্চলের জলবায়ু পরিবর্তন ও অভিযোজন প্রকল্পের আওতায় ৩০ জন কৃষক কৃষানীকে প্রশিক্ষণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস
উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩
অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র্যালি ও মহড়া
ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু
উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন
সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন
হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত
সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের
রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত