ইলেকট্রনিক পণ্য প্রস্তুতকারী ওয়ালমার্টের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন অপু বিশ্বাস
ওয়ালমার্ট নামে ইলেক্ট্রনিক পণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠানের সঙ্গে আনুষ্ঠানিকভাবে চুক্তিবদ্ধ হলেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। শুক্রবার (৩ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে রাজধানীর একটি হোটেলে ওয়ালমার্টের সঙ্গে অপু বিশ্বাস আনুষ্ঠানিকভাবে চুক্তিতে স্বাক্ষর করে।
চুক্তিবদ্ধ হওয়ার পর অপু বিশ্বাস বলেন, সিনেমার পাশাপাশি ভালো বিজ্ঞাপনের প্রস্তাব পেলে তাতে কাজ করি। সে জায়গা থেকে ওয়ালমার্টের সাথে আপাতত ৫ বছরের জন্য চুক্তিবদ্ধ হলাম। পরে এক বছর করে চুক্তির মেয়াদ বাড়ানো হবে। ওয়ালমার্টের সাথে যুক্ত হতে পেরে অনেক ভালো লাগছে। প্রতিষ্ঠানটির সাথে যুক্ত হয়ে আমি অনেক খুশি। আমি চাই ওয়ালমার্ট যেন হয় হাতের নাগালের পণ্য। আশা করি ৫ বছর এই ব্যান্ডের সঙ্গে নিষ্ঠার সঙ্গে কাজ করতে পারব।
অপু বিশ্বাস সম্প্রতি ‘ঈশা খাঁ’ সিনেমার শুটিং শেষ করেছেন। এ ছবিতে তার নায়ক ডি এ তায়েব। ভিন্ন আমেজের এ ছবির কাজ শেষ করেছেন অপু। তবে এই নায়িকাকে মাঝেমধ্যেই বিজ্ঞাপনে দেখা যায়।
অন্যদিকে বন্ধন বিশ্বাসের ‘ছায়াবৃক্ষ’ ছবির শুটিংও শেষ করেছেন অপু বিশ্বাস। এ ছবিতে তার নায়ক নিরব। এছাড়া ‘প্রেমপ্রীতির বন্ধন’-এর শুটিং চলমান রয়েছে। এখানে তিনি কাজ করছেন জয় চৌধুরীর বিপরীতে।
জামান / জামান
প্রযোজকের ‘নম্র’ আমন্ত্রণ, নায়িকার ‘নাটকীয়’ স্থানত্যাগ!
‘প্রবল ঘোর’-এ কুসুম শিকদার
স্বামীর জন্মদিনে খোলা চিঠি অপরাজিতার
ওমরাহ পালন করলেন কেয়া পায়েল, জানালেন অনুভূতি
ধূসর চুলেই নতুন লুকে আমির খান
সালমান খানকে আদালতের নোটিশ
এখনো সিনামার দাগ বয়ে বেড়াচ্ছি : শাবনাজ
‘জীবন-মৃত্যুর’ সন্ধিক্ষণে লড়াই করছেন ইবরার টিপু
তমার প্রশংসায় পঞ্চমুখ রাফী
নিজেকে নিয়ে চিন্তিত হওয়ার কিছু নেই : ক্যাটরিনা
অমাবস্যার রাতে পরীর ছাদে চাঁদ!
কখনো অভিনেত্রী হতে চাইনি