গোপালগঞ্জে আলাদা সড়ক দুর্ঘটনায় কাপড় ব্যবসায়ী সহ নিহত-২
গোপালগঞ্জের কাশিয়ানীতে আলাদা সড়ক দুর্ঘটনায় এক কাপড় ব্যবসায়ী সহ দুইজন নিহত হয়েছেন।আজ শুক্রবার(২০ ডিসেম্বর)দুপুরে ব্যাসপুর-জয়নগর আঞ্চলিক সড়ক ও বৃহস্পতিবার ১৯ ডিসেম্বর রাতে ঢাকা-খুলনা মহাসড়কের ফুকরায় এসব দুর্ঘটনা ঘটে।
কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিউদ্দিন খান বিষয়টি নিশ্চিত করেছেন।নিহতরা হলেন, মাদারীপুর জেলার শিবচর উপজেলার খাড়াকান্দি গ্রামের জালাল মাতব্বরের ছেলে মো. ইসরাফিল মোল্যা (৪০) ও গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার দক্ষিণ ফুকরা গ্রামে লাল মিয়া মোল্লার ছেলে ইয়ার মোল্লা(৬০)।
ওসি মো. শফিউদ্দিন খান জানান, একটি ব্যাটারী চালিত ভ্যানে করে ব্যাসপুর হতে জয়নগর যাচ্ছিল কাপড় ব্যবসায়ী মো. ইসরাফিল মোল্যা।এসময় ভ্যানের সাথে বিপরীতমুখী ইট বোঝাই ট্রলির সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে।এতে কাপড় ব্যবসায়ী মো. ইসরাফিল মোল্যা ঘটনাস্থলে নিহত হন।পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।নিহতের স্ত্রীর অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইন ব্যবস্থা নেয়া হবে বলেও জানান ওসি।
অপরদিকে,নিহত ইয়ার মোল্লার ভাতিজা মো. হাসান জানান, বৃহস্পতিবার রাতে ঢাকা-খুলনা মহাসড়কের ফুকরা বাজারের যাত্রীবাহী একটি বাস ভ্যানকে ধাক্কা দেয়। এতে ভ্যান চালক ইয়ার মোল্লা ছিটকে পড়ে গিয়ে গুরুত্বর আহত হন। পরে তাকে উদ্ধার করে প্রথমে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ও পরে ঢাকা নেয়ার পথে মারা যান।
এমএসএম / এমএসএম
আলফাডাঙ্গায় ইয়াবাসহ রবি ঘোষ গ্রেপ্তার: ভ্রাম্যমাণ আদালতে ৯ মাসের কারাদণ্ড
ঠাকুরগাঁও-১ আসনের উপ নির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ
পটুয়াখালীর রাঙ্গাবালীতে সাড়ে চার হাজার গাছের চারা বিতরণ
ভোলার মা ও শিশু কল্যাণ কেন্দ্র নানা সংকটে জর্জরিত
রায়গঞ্জে আগুনে পুড়ে ছাই ঘর, গণমাধ্যমের সংবাদে নতুন ঘর পেলেন বিধবা রেখা
দাউদকান্দিতে আদালতের স্থগিতাদেশ উপেক্ষা করে বিরোধপূর্ণ জমির গাছ কাটার অভিযোগ
ভূরুঙ্গামারীতে চা আড্ডার দোকান পুড়িয়ে দিল প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী
মাদককারবারিদের কারণে আইনশৃঙ্খলা ও সামাজিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে: এমপি আনিসুর রহমান খোকন
ছাত্রীকে ধর্ষণের চেষ্টা,ম্যাঙ্গো লাভার কর্ণধার মুরাদ পারভেজ কারাগারে
বিকাশ ও নগদের সিম ক্লোন করে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের ৯ সদস্য গ্রেপ্তার: ১১টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার
নতুন নিকাহ্ রেজিস্টার নিয়োগ না দেওয়ার দাবীতে ঝিনাইদহে স্মারকলিপি পেশ
বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে অচেতন অবস্থায় নারিকেল গাছে আটকে থাকা কৃষককে দ্রুত উদ্ধার করে পিরোজপুর ফায়ার সার্ভিস