ঢাকা মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬

সুবর্ণচরে সন্ত্রাসী কায়দায় বাড়ীঘর দখল, হামলা-ভাংচুর সড়কে ৬ পরিবার


ইমাম উদ্দিন সুমন, সুবর্ণচর photo ইমাম উদ্দিন সুমন, সুবর্ণচর
প্রকাশিত: ২০-১২-২০২৪ দুপুর ৪:২৬

নোয়াখালী সুবর্ণচরে সন্ত্রাসী কায়দায় বাড়ীঘর, দখল হামলা ভাংচুরের ঘটনা ঘটার অভিযোগ পাওয়া গেছে। বড় বাড়ী হরিয়ে নিঃশ্ব ৬ পরিবারের অনতত ১৫ সদস্য এখন রাস্তায়। সন্ত্রাসীদের হিংস্র তান্ডব আর নৃসংশ ঘটনার বর্ণনা দিতে গিয়ে কান্নায় ভেঙ্গে পড়েন পরিবারের সদস্যরা। এঘটনায় জায়নাল ওরপে জনু মাঝি বাদী হয়ে চরজব্বর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

ঘটনাটি ঘটে সুবর্ণচর উপজেলার ১ নং চরজব্বর ইউনিয়নের ১ নং ওয়ার্ডের দক্ষিন জাহাজমারা গ্রামের  হাবি মার্কেট সংলগ্ন জনু মাঝির বাড়ীতে ভুক্তভোগী পরিবারের নারী সদস্যরা অভিযোগ করে বলেন, ১৭ ডিসেম্বর রাত ১০ টায় একই গ্রামের  মোস্তফার ছেলে , মাইন উদ্দিন (৩৪)  মাহফুজ (৪০), সালা উদ্দিন (২৮)স্খানীয় খোকন-(৪৯) মেস্ত্রী, আলা উদ্দিন (৩৩)সহ অজ্ঞাত  শতাধিক সন্ত্রাসী বাহিনী নিয়ে বাড়ী থাকা নারী, পুরুষ, শিশু কিশোর, গৃহবধূসহ শিশুদের দেশীয় অস্ত্রসস্ত্র দিয়ে এলোপাতাড়ি  মারধর করে ঘরবাড়ী  বের করে দিয়ে ৩ টি বিল্ডিং ঘর এবং ৩ টি টিনের ঘর দখল করে নেয় সেই সাথে ঘরে থাকা ৮ লক্ষ টাকার মূল্যবান আসবাবপত্র, টিভি, ফ্রিজ, সোফাসেট, পত্র লুট করে ট্রাক যোগে অন্যত্র নিয় যায়। ৯৯৯ কল দিলে রাত ৩ টায় চরজব্বর থানার অফিসার ইনচার্জ ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ভুক্তভোগী পরিবারকে উদ্ধার করেন। এখন আমরা ঘরবাড়ী হারিয়ে পথে পথে ঘুরছি সন্ত্রাসীরা আমাদের মেরে ফেলার হুমকি দিচ্ছে। আজ ২ দিন আমরা ঘর বাড়ী হারিয়ে মানবেতর জীবন যাপন করছি।

ভুক্তভোগী জয়নাল আবেদিন ওপরে জনু মাঝি বলেন, আমরা ২০২৪ সালে জায়গা ক্রয় করে বাড়ী ঘর করে আজকে দীর্ঘ ২০ বছর ধরে বাড়ীতে বাসবাস করছি। ৫ আগস্ট শেখ হাসিনা পালিয়ে যাবার পর অভিযুক্তরা একাধিকবার বাড়ী ঘর দখল, পরিবারের  নারী সদস্যদের মারধর করে,  গত ১৭ ডিসেম্বর হঠাৎ মাইন উদ্দিন,  মাহফুজ, সালা উদ্দিন,  স্খানীয় খোকন মেস্ত্রী, একই এলাকার  কামরুলসহ একদল ভাড়াটিয়া সন্ত্রাসী রাত ১০ টায় অস্ত্রসস্ত্র নিয়ে আমার বাড়ীতে হামলা চালায়, ভাংচুর করে এবং আসবাব পত্র অন্যত্র নিয়ে ৬ টিঘর সহ পুরো বাড়ীটা দখল করে নেয়, এখন আমি আমার পরিবার নিয়ে রাস্তায় বসবাস করতে হচ্ছে। তিনি ঘটনার সুষ্ঠ তদন্ত করে উপযুক্ত বিচারসহ বাড়ী ঘর ফেরত পেতে নোয়াখালী জেলা প্রশাসক, নোয়াখালী পুলিশ সুপারসহ সংশ্লিষ্ঠ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন।

অভিযুক্ত মাইন উদ্দিন বলেন, এটা আমাদের জায়গা,  ঘর গুলো জনু মাঝির সে এতোদিন আমাদের জায়গা দখল করে রেখেছে এখন আমরা আমাদের জায়গায় বুঝে নিয়েছি। আমরা কারোর ওপর হামলা করিনি বরং জনু মাঝির লোকজন আমাদের ওপর হামলা করে।

চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মিয়া বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত করে আইনি ব্যবস্থা নেয়া হবে।

T.A.S / T.A.S

তাহিরপুরে ধুমধাম করে ১৩ বছরের কিশোরীকে বিয়ে দেওয়ার প্রস্তুতি ভেঙে দিলেন উপজেলা প্রশাসন।

চবিতে ‘একেএম ফজলুল কাদের চৌধুরী হল’ নামকরণের দাবিতে মানববন্ধন

‎আনোয়ারায় পূর্ব শত্রুতায় জেরে স্থানীয় যুবদল নেতার উপর হামলার অভিযোগ

পঞ্চগড়ে মাইকে ঘোষণা দিয়ে চা বাগান দখল চেষ্টার অভিযোগ

পেকুয়ায় বন বিভাগের অভিযানে মিশিয়ে দেওয়া হলো অবৈধ বালুর স্তূপ

গুরুদাসপুর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আব্দুল মতিন গ্রেপ্তার

বেশি দামে সার বিক্রি, দুই ব্যবসায়ীকে জরিমানা

বেনাপোল স্থলবন্দর পরিচালক বদলি,আলোচনায় সাবেক পরিচালক মামুন

গৌরনদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের ওপর হামলার প্রতিবাদে সাংবাদিকদের মানববন্ধন, থানায় মামলা, গ্রেফতার ২

মধুখালীতে নবাগত ইউএনও এর সাথে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির ফুলের শুভেচ্ছা বিনিময়।

হাটহাজারীতে চাঞ্চল্যকর নুরুল আজিম হত্যার প্রধান আসামী গ্রেফতার

চুয়াডাঙ্গার সিমান্তগুলোতে স্বর্ণ পাচারের বাহকরা ধরা পরলোও অধরাই নেপথ্যের হোতারা

পেকুয়ায় রাতের আঁধারে বেড়িবাঁধ কাটার চেষ্টা, জব্দ স্কেভেটর ও ১৫ নাসি