চন্দনাইশে অস্ত্রসহ দুই যাত্রীকে আটক করে পুলিশ
চট্টগ্রাম চন্দনাইশে গোপন সংবাদের ভিত্তিতে একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে যাত্রীর কাছ থেকে একটি দেশীয় তৈরি সচল পাইপ গান উদ্ধার করেছে চন্দনাইশ থানা পুলিশ। গতকাল গভীর রাতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চন্দনাইশস্থ বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ হাসপাতালে সামনে থেকে কক্সবাজার থেকে ছেড়ে আসা পাবনাগামী “পাবনা এক্সপ্রেস” নামক বাসে তল্লাশি চালিয়ে দেশীয় অস্ত্রসহ দুইজন যাত্রীকে আটক করা হয়। আটককৃতরা হলেন কক্সবাজার জেলার উখিয়া উপজেলার পশ্চিম পাগলির বিল এলাকার সোনা আলীর ছেলে মোহাম্মদ বাদশা মিয়া (২৫) ও একই এলাকার মৃত আবুল কালামের ছেলে আব্দুল আজিজ মুন্না (২২)। আটককৃতদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করে চট্টগ্রাম আদালতে প্রেরণ করা হয়। এ ব্যাপারে চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমরান আল হোসাইন জানান,পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে বিজিসি ট্রাস্টের সামনে চেক পোষ্ট বসিয়ে যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে অস্ত্রসহ তাদের গ্রেপ্তার করা হয়।
এমএসএম / এমএসএম
আরএমপির উপ-কমিশনার গাজীউর রহমানের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, নিন্দার ঝড়
প্রধানমন্ত্রীর বাগেরহাট সফর পরবর্তী অর্জন ও প্রত্যাশা নিয়ে প্রেস ব্রিফিং
বাগেরহাট প্রেসক্লাবে আধুনিক সাউন্ড সিস্টেম উপহার দিলেন ক্রীড়া সংগঠক লুবেনা হোসেন
দেবিদ্বারে জমি ব্যবসায়ীকে মারধরের অভিযোগ, আদালতে মামলা
ঘিওরে তিন হাসপাতালে অভিযান, ৭৬ হাজার টাকা জরিমানা; সিলগালা একটি
বাঘায় অবৈধ মাটি উত্তোলনের দায়ে গাড়ির মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড
নদী পেরিয়ে দুর্গম চরের স্কুলে জেলা প্রশাসক
শ্যামনগরে সচেতন নাগরিক সমাজের বক্তব্যের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন
আদমদীঘিতে ইউএনও-এর বিদায় ও নবাগত যোগদান সংবর্ধনা
অভয়নগরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই বন্ধু গুরুতর আহত
কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯৮
ধামইরহাটে আদিবাসীদের র্যালি, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান