নিয়ামতপুর উপজেলা প্রেস ক্লাবের উদ্যোগে উপজেলা বিএনপির কমিটির নব-নির্বাচিত সদস্যদের সংবর্ধনা
নওগাঁর নিয়ামতপুর উপজেলা প্রেস ক্লাবের উদ্যোগে উপজেলা বিএনপির কমিটির নব নির্বাচিত সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয়। ২০ ডিসেম্বর শুক্রবার বেলা ৪টায় নিয়ামতপুর কমিউনিটি সেন্টারে এ সংবর্ধনার আয়োজন করা হয়। নিয়ামতপুর উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মোঃ তোফাজ্জল হোসেনের সভাপতিত্বে উপজেলা বিএনপির নব নির্বাচিত সভাপতি ৪৬, নওগাঁ-১ আসনের সাবেক সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা ডাঃ মোঃ ছালেক চৌধুরী, সিনিয়র সহ-সভাপতি মোঃ ইসাহাক আলী সরকার, সাধারণ সম্পাদক মোঃ মোস্তাফিজুর রহমান, যুগ্ন সাধারণ সম্পাদক সফিউল্লাহ সোনার, সাংগঠনিক সম্পাদক শামীম রেজা চৌধুরী বাদশা, ও জাহাঙ্গীর কবির বাচ্চুকে সংবর্ধনা প্রদান করা হয়। সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলা বিএনপির নবনির্বাচিত সভাপতি ও সাবেক সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা ডাঃ মোঃ ছালেক চৌধুরী বলেন, দেশে এখন কোন সরকারী দল নেই, বিরোধী দলও নেই। তাই সাংবাদিকদের বিরোধী দলের ভূমিকা পালন করতে হবে। সরকারের বিভিন্ন ভুল-ভ্রান্তি জনগনের সামনে তুলে ধরতে হবে। তাহলে আমরা স্বপ্নের বাংলাদেশ গড়ে তুলতে পারবো। সঠিক তথ্য তুলে ধরতে হবে। যদি আমারও কোন ভূল হয় সেটিও তুলে ধরতে হবে। তবে মিথ্যে কোন সংবাদ প্রচার করা যাবে না। উপজেলা বিএনপির নবনির্বাচিত সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান বলেন, সাংবাদিক হলো জাতির বিবেক। যদি সেই বিবেক বিবেকহীনের মত কাজ করে তাহলে দেশ রশা তলে যাবে। আমি নিয়ামতপুরের সকল সাংবাদিকদের বলবো, আপনারা নিয়ামতপুরকে সঠিক পথে নিয়ে যেতে চাইলে সঠিক তথ্য প্রচার করুন। কারো কোন প্ররোচনায় না পড়ে নিজের বিবেক দিয়ে কাজ করুন। আমরা আপনাদের সার্বিক সহযোগিতা করবো। উপজেলা প্রেস ক্লাবের সদস্যরা অতীতে আমাদের পাশে ছিলো, আশা করবো আগামীতেও আমরা তাদের পাশে পাবো। নিয়ামতপুর উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জনি আহমেদের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা প্রেস ক্লাবের সহ-সভাপতি জাবেদ আলী, আব্দুল মতিন, অর্থ সম্পাদক জামাল হোসেন, সাংগঠনিক সম্পাদক মিলন হোসেন, দপ্তর সম্পাদক শাকিল আহমেদ, সদস্য আল মাহমুদ, নূরুন নবী, আলমগীর হোসেন মন্ডল। উপজেলা প্রেস ক্লাবের অর্থ সম্পাদক জামাল হোসেনের সঞ্চালনায় উপজেলা বিএনপির নব নির্বাচিত কমিটির সদস্যদের উপজেলা প্রেস ক্লাবের সদস্যরা ক্রেষ্ট তুলে দিয়ে সংবর্ধনা প্রদান করেন।
এমএসএম / এমএসএম
রাজশাহীতে দৈনিক বার্তার সুবর্ণজয়ন্তী উদ্যাপন
বাগেরহাট টেকনিক্যাল স্কুল ও কলেজে মাদকাসক্তির কুফল ও এর প্রতিকার ইস্যুতে কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা
গোদাগাড়ীতে নদীভাঙনপ্রবণ এলাকা পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী
জিয়ানগর সুধীজনদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা
সিংড়ায় ৫ টি বক অবমুক্ত করলো ইউএনও
শারদীয় দুর্গাপূজা ঘিরে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির ৮ প্লাটুন মোতায়েন
কালিয়ায় অনলাইন প্রতারনায় দুইজন আটক, নগদ টাকা জব্দ
মনপুরায় পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু
ইট ভেঙে জীবিকা চলে শতবর্ষী ছব্দুলের, পাশে দাঁড়ালেন ইউএনও
সুনামগঞ্জ সদর হাসপাতালে সেবার মানউন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চান নবাগত তত্বাবধায়ক ডাঃ আলী আশরাফ
শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির নতুন কমিটি, সভাপতি মানিক লাল সম্পাদক সুধা রঞ্জন
আত্রাইয়ে বান্দাইখাড়া টেকনিক্যাল কলেজে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন