হেলাল তালুকদারের নেতৃত্বে মহানগর উত্তর বিএনপিকে শুভেচ্ছা
হেলাল তালুকদারকে দক্ষিণখান থানার ভারপ্রাপ্ত আহ্বায়ক হিসেবে নির্বাচিত করায় ঢাকা মহানগর উত্তর বিএনপির নেতৃবৃন্দকে দক্ষিণখান থানা বিএনপির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে। শনিবার (২১ ডিসেম্বর) দুপুরে দক্ষিণখান থানার ৪৭, ৪৮, ৪৯ ও ৫০নং ওয়ার্ড বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, মহিলাদল এবং শ্রমিক দলের নেতাকর্মীদের উপস্থিতিতে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে এ শুভেচ্ছা জানানো হয়।
এসময় ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক ও সদস্য সচিব মোস্তফা জামান, যুগ্ম আহ্বায়ক আফাজ উদ্দিন আফাজ, সাবেক আহ্বায়ক সদস্য আলাউদ্দিন সরকার টিপুসহ মহানগর বিএনপির অন্যান্য নেতৃত্ব উপস্থিত ছিলেন। উল্লেখ্য, গত ১৮ ডিসেম্বর ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক (দপ্তরের দায়িত্বে) এ বি এম এ রাজ্জাক স্বাক্ষরিত চিঠিতে বৃহত্তর উত্তরা বিএনপি নেতা হেলাল তালুকদারকে দক্ষিণখান থানার ভারপ্রাপ্ত আহ্বায়ক হিসেবে মনোনীত করা হয়।
নেতাকর্মীরা আশা প্রকাশ করেন —হেলাল তালুকদারের নেতৃত্বে দক্ষিণখান থানা বিএনপি আরও সুসংগঠিত হবে এবং গণতান্ত্রিক আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে
জামিল আহমেদ / জামিল আহমেদ
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চ্যানেল এস-এর রিপোর্টার সোহেল রানা শুভর ওপর সন্ত্রাসী হামলা-প্রাণনাশের হুমকি
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে সাংবাদিকের ওপর হামলা, প্রাণনাশের হুমকি
তেজগাঁওয়ে আ.লীগের নৈরাজ্য ও ষড়যন্ত্রের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল
উত্তরা পশ্চিম থানায় জেলা মহিলা যুবলীগের সভাপতি গ্রেফতার
মালয়েশিয়ায় লুৎফুজ্জামান বাবরের মেরুদণ্ডে সফল অস্ত্রোপচার
উত্তরায় পৃথক অভিযানে আওয়ামী লীগ, কৃষক লীগ ও ছাত্রলীগের তিন নেতা গ্রেপ্তার
বর্ণাঢ্য আয়োজনে নবীন বরণ উদযাপন মোহাম্মদপুর মহিলা কলেজ প্রাঙ্গনে
যাত্রাবাড়ী থানা মহিলা দলের শিক্ষা বিষয়ক সম্পাদক শারমিন আক্তার রিতা বহিষ্কৃত
রাজধানীতে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ছাত্রদলের সতর্ক অবস্থান
অন্ধকার থেকে আলোর পথে ৩৫০ মানুষ, চোখে নতুন স্বপ্ন দেখার সুযোগ করে দিল ছওয়াব
সংসদ চত্বর ধূমপানমুক্ত করার উদ্যোগকে পাবলিক হেলথ অ্যাডভোকেটসের স্বাগত
রাজউকের অভিযানে জিয়া স্মরণীতে দুই নির্মাণাধীন ভবনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন, মিটার জব্দ