কাবাডিকে এগিয়ে নিতে কাজ করবে ক্রীড়া মন্ত্রণালয় : আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া
বাংলাদেশের কাবাডির উন্নয়নে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় পাশে থাকবে বলে জানিয়েছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। বিজয় দিবস কাবাডি ম্যাচের খেলা দেখতে শহীদ (ক্যাপ্টেন) এম মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে এসেছিলেন আসিফ মাহমুদ। সেনা বাহিনী ও পুলিশের ম্যাচ শেষে সেরা খেলোয়াড় সেনাবাহিনীর আনোয়ার হোসেনের হতে পুরস্কার তুলে দেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। এসময় ক্রীড়া উপদেষ্টার পাশে ছিলেন কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক এস এম নেওয়াজ সোহাগ। উপদেষ্টা আসিফ মাহমুদ জানান, 'কাবাডি বাংলাদেশের জাতীয় খেলা। কাবাডি খেলাকে যেন সামনের দিকে আরও এগিয়ে নেয়া যায় এবং সবার কাছে পৌঁছে দেয়া যায় সেজন্য যুব ক্রীড়া মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমরা সর্বোচ্চ সাহায্য করবো। কাবাডি ফেডরেশনকে ধন্যবাদ জানাতে চাই, তারুণ্যের উৎসব শুরু হতে অফিসিয়ালি এখনও কিছু দিন বাকি আছে। কিন্তু কাবাডি ফেডরেশন আগে থেকেই কাবাডির মাধ্যমে এই উৎসবের বার্তা ছড়িয়ে দিচ্ছে। খেলায় নেভীকে ৩৭-৩৪ পয়েন্টে এয়ারফোর্স। পুলিশ ৫২-১০ পয়েন্টে ফরিদপুরকে পরাজিত করে। আনসার ৩২-২১ পয়েন্টে বিজিবি দলকে পরাজিত করে।দিনপর প্রথম খেলায় সেনাবাহিনী পুলিশকে পরাজিত করে সেমিফাইনালে ওঠে।
এমএসএম / এমএসএম
শুরু হলো কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল
বাংলাদেশের সঙ্গে শেষ টেস্টের পর অস্ট্রেলিয়ার সমালোচনায় মাতলেন গাভাস্কার
বাংলাদেশকে ১০০-তে ৮০ দিলেন হাসান মাহমুদ
লম্বা সময়ের চুক্তিতে সিটি ছেড়ে টটেনহ্যামে ব্রাজিল ফরোয়ার্ড
১৪৩১ কোটি টাকায় ম্যানচেস্টার সিটিতে মরক্কোর আইয়ুব বুয়াদ্দি
স্টার্কের সঙ্গে কী কথা হয়েছিল জানালেন শরিফুল
এবার বল হাতে ‘জাদু’ দেখালেন সূর্যবংশী
কাউন্টি খেলা হচ্ছে না শরিফুলের, ডাক পাচ্ছেন খালেদ
তুরস্কের ক্লাবেও লিভারপুলের সতীর্থকে পেলেন সালাহ
চেন্নাইয়ের মালিকানা কিনতে চেয়েছিলেন ধোনি, কিন্তু...
হঠাৎ বাফুফের সংবাদ সম্মেলন স্থগিত!
নেদারল্যান্ডসের দায়িত্ব নেওয়ার পরপরই দুশ্চিন্তায় জাভি