ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

ময়মনসিংহ কোতোয়ালি থানা পুলিশের অভিযানে গ্রেফতার ১২


প্রদীপ বিশ্বাস, ময়মনসিংহ photo প্রদীপ বিশ্বাস, ময়মনসিংহ
প্রকাশিত: ৩-৯-২০২১ বিকাল ৭:৫১

ময়মনসিংহের কোতোয়ালি মডেল থানা পুলিশ গত ২৪ ঘণ্টায় অভিযান চালিয়ে গ্রেফতারি পরোয়ানাভুক্ত পলাতক আসামি ও মাদক ব্যবসায়ীসহ ১২ জনকে গ্রেফতার করেছে। এ সময় ৩০০ পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ।

কোতোয়ালি মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, আইনশৃংখলা নিয়ন্ত্রণ ও মাদকমুক্ত নগরী গড়তে পুলিশ সুপার মোহা. আহমার উজ্জামানের নির্দেশে কোতোয়ালি থানা পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই অংশ হিসেবে বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) রাতে অভিযান চালিয়ে ১২ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের মধ্যে জিআর গ্রেফতারি পরোয়ানায় ৬ জন রয়েছে। তারা হলো- তৈয়ব আলী, মো. সবুজ, মো. সাইদুল, সেলিম আহমেদ, মিলন আহমেদ, সানুজা খাতুন। এছাড়া নিয়মিত পুরাতন চুরি মামলায় ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। তারা হলো- হাফিজুল, মো. নজরুল, ফারুক, লাইক মিয়া।

তিনি ‍আরো জানান, এছাড়া দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। তারা হলো- মো. কামাল খান ও আসমা। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের কাছ থেকে ৯০ হাজার টাকা মূল্যের ৩০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

জামান / জামান

কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ

মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান