কেশবপুরে ইসলামী যুবসমাজের উদ্যোগে তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত
যশোরের কেশবপুরে তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে।২১ডিসেম্বর শনিবার বাদ আছর উপজেলার মউ্গলকোট ইউনিয়নের বড় পাথরা পশ্চিম পাড়া ঈদগাহ ময়দানে স্থানীয় ইসলামী যুবসমাজের উদ্যোগে ৩য় বার্ষিকী মাহফিল অনুষ্ঠিত হয়।
বিশিষ্ট সমাজ সেবক আলহাজ্ব মোঃ বজলুর রহমান সরদারের সভাপতিত্বে ও মাস্টার মোঃ নজরুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তৃতা করেন,গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টার প্রেস ও মিডিয়াটিমের সদস্য এবং এলাকার কৃতি সন্তান এস,এম মোঃ রাশেদুল ইসলাম। বিশেষ অতিথি উপস্থিত ছিলেন, বিশিষ্ট সমাজ সেবক, ৫নং মউ্গলকোট ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ মোস্তাক হোসেন।
মাহাফিলে প্রধান বক্তা তাফসীর পেশ করেন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও মুফাসসিরে কোরআন হযরত মাওলানা গোলাম রব্বানী যুক্তিবাদী (গাইবান্ধা)। দ্বিতীয় বক্তা দীনি আলোচনা পেশ করেন, হাফেজ মুফতি মাওলানা আবুল হোসেন হামিদী(খুলনা), বিশেষ আলোচক মাওলানা মোঃ মাসুদুর রহমান(লাল মনিরহাট) ও ক্বারী মোঃ দিদারুল ইসলাম। এছাড়াও ওলামায়ে কেরাম তাশরীফ আনেন।
মাহাফিলের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মোঃ মোন্তাজ উদ্দীন মোড়ল।
এমএসএম / এমএসএম
আদমদীঘিতে বিবাদমান জমিতে আদালতের বিজ্ঞপ্তি টাঙ্গানো নিয়ে মারধরে আহত-৫
আ.লীগ নেতার বাড়িতে ভূরিভোজ, সেনবাগের ওসি প্রত্যাহার
ধামরাইয়ে বিএনপি'র নেতার বিরোদ্ধে আদালতে চাঁদা দাবির মামলা
বাঁশের লাঠি দিয়ে মাথায় আঘাত, আইফোনের জন্য অপ্রিতমকে হত্যা - পুলিশ সুপার
নেত্রকোণায় ধারের টাকা ফেরত চাওয়ায় নারীকে হত্যার হুমকি প্রধান শিক্ষকের-থানায় অভিযোগ
রাণীনগরে কলেজের বরখাস্তকৃত অধ্যক্ষের ওপর হামলা,মোটরসাইকেলে অগ্নিসংযোগ
‘মব’ সৃষ্টি করে কেশবপুর প্রেসক্লাব দখল ও সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ
কাপ্তাইয়ের কর্ণফুলী নদীতে নেমে পর্যটক নিখোঁজ
বাউফলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো বাউফল উপজেলা ছাত্রদল
সাটুরিয়ায় আওয়ামীলীগ, যুবলীগ ও সেচ্ছাসেবক লীগের ৫ নেতাকর্মী গ্রেফতার
শান্তিগঞ্জেে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান
আত্রাইয়ে যুবদলের পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান