ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

দ্বিতীয় ম্যাচেও বাংলাদেশের দাপুটে জয়


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৩-৯-২০২১ রাত ৮:১

নিউজিল্যান্ডের বিপক্ষে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচেও দাপুটে জয় তুলে নিয়েছে বাংলাদেশ। যার ফলে সিরিজ জয়ের জন্য আরও একধাপ এগিয়ে গেলো টাইগাররা। বাংলাদেশের দেওয়া ১৪২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৩৭ রান করে সফরকারীরা। তাই ৫ রানের জয় নিয়ে মাঠ ছাড়ে মাহামুদউল্লাহর দল।

শুক্রবার মিরপুর স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করতে নেমে ৬ উইকেটের বিনিময়ে ১৪১ রান করে বাংলাদেশ। চ্যালেঞ্জিং এই লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালো করতে পারেনি সফরকারী নিউজিল্যান্ড। ইনিংসের তৃতীয় ওভারেই উইকেটের দেখা পায় বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।

ইনিংসের তৃতীয় ওভারে বল হাতে ক্রিজে আসেন সাকিব। তার করা প্রথম বল ডট, সাকিবের পরের বলে ছক্কা হাকান ওপেনার রাচিন রবীন্দ্র। তবে এর পরের বলেই সরাসরি বোল্ড হয়ে প্যাভিলিয়ন ফিরে যায় রবীন্দ্র। আউট হওয়ার আগে এই ব্যাটসম্যান করে ৯ বলে ১০ রান।

দলীয় ১৬ রানে প্রথম উইকেট হারানোর পর দলীয় ১৮ রানে দ্বিতীয় উইকেট হারায় কিউইরা। শেখ মেহেদী হাসানের বলে স্টাম্পিং হন ব্লান্ডেল। ৮ বলে ১ চারে ৬ রান করেন তিনি। মেহেদীর বল ব্লান্ডেলকে ফাঁকি দিয়ে নুরুল হাসান সোহানের হাতে চলে যায়। ততক্ষণে নিউজিল্যান্ড ব্যাটসম্যান ক্রিজ থেকে অনেক দূরে। ঠাণ্ডা মাথায় বাংলাদেশের উইকেটরক্ষক বেল ফেলে দেন।

১৮ রানে দুই উইকেট হারিয়ে যখন কিছুটা চাপে পরে কিউইরা তখন উইল ইয়াংকে সাথে নিয়ে দলের রানের চাকা সচল করে অধিনায়ক টম ল্যাথাম। কিন্তু সাকিব ঘুর্ণিতে ইনিংস বড় করতে ব্যর্থ ছিলো উইল ইয়াং। সাকিবের বলে শর্ট থার্ডম্যান অঞ্চলে সাইফউদ্দিনের হাতে ক্যাচ দিলে ভাঙে ৪৩ রানের জুটি। ২৮ বলে ৩টি চারে ২২ রান করেন ইয়ং। এরপর কিউই শিবিরে আঘাত হানে নাসুম আহমেদ। তার শিকার কলিন ডি গ্র্যান্ডহোম। এই ব্যাটসম্যানকে ৮ রানে বিদায় করেছেন নাসুম। ডিপ স্কয়ার লেগে মুশফিকুর রহিম তার ক্যাচ ধরেন। দলীয় ৯২ রানে মুশফিকের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন হেনরি নিকলস।

শেষ দিকে টম ল্যাথাম ও কোল ম্যাকননচির ব্যাটিংয়ে স্কোর বোর্ড যোগ করেন রান। যার ফলে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে ৪ রানে হারলো কিউইরা।

সংক্ষিপ্ত স্কোর

নিউজিল্যান্ড: ১৩৭/৫ ( ২০ ওভার)

বাংলাদেশ: ১৪১/৬ ( ২০ ওভার)

প্রীতি / জামান

অস্ট্রেলিয়ায় দ্রুততম ফিফটির পর ম্যাকগার্কের সেঞ্চুরি

মেসির হঠাৎ স্পেন সফর নিয়ে আলোচনা, মুখ খুললেন মায়ামির কোচ

প্রথমবার আইপিএলে কোচের দায়িত্বে চামিন্দা ভাস

বছরের শেষ দুই ম্যাচের প্রতিপক্ষ ও সূচি চূড়ান্ত করল আর্জেন্টিনা

ওয়ানডেতে বাংলাদেশের সাম্প্রতিক দুর্দশা ও আলিসকে নিয়ে যে বার্তা লিটনের

মোহামেডান ও কিংসের সহজ জয়

১৯ চার, ৮ ছক্কায় শেবাগপুত্রের ব্যাটিং তাণ্ডব

মাঠে যখন খেলছিলেন, ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের বাড়িতে চলছিল চোরের তাণ্ডব

জাতীয় দলে ফেরার অপেক্ষায় থাকা জাহানারাকে যে শর্ত দিলো বিসিবি!

এল ক্লাসিকোর আগে বড় ধাক্কা খেলো রিয়াল, ৪ ম্যাচ নিষিদ্ধ ভিনিসিয়ুস

রিশাদকে বিগ ব্যাশ থেকে সুখবর দিলো হোবার্ট হারিকেন্স

মেসির অ্যাসিস্টে ডি পলের গোল, প্লে-অফে ইন্টার মায়ামি

রোমাঞ্চকর ম্যাচে সিটির মাঠ থেকে জয় নিয়ে ফিরল পিএসজি