ঢাকা মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬

কামারখন্দে কোনাবাড়ি ইসহাক উচ্চ বিদ্যালয় মাঠে বিএনপি আলোচনা সভায়


শহিদুল ইসলাম, কামারখন্দ  photo শহিদুল ইসলাম, কামারখন্দ
প্রকাশিত: ২২-১২-২০২৪ বিকাল ৫:৩০

সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, ১৯৭১ থেকে ১৯৭৫ সালের সময়ে আওয়ামী লীগ সরকার বধ্যভূমি তৈরি করেছিল। একের পর এক মানুষের জীবন কেড়ে নিয়ে যমুনা নদীতে লাশ ফেলে দিত। যমুনা নদী কথা বলতে পারে না, তাই আজও তার নীরবতা বজায় রেখেছে। তবে যদি নদী কথা বলতে পারত, তাহলে হয়তো বলত, এই নদীতে কত লাশ ফেলা হয়েছে।

তিনি আরও বলেন, ১৯৯৬ সালের পর আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসে বিএনপি সমর্থকদের ওপর নির্মম নির্যাতন চালিয়েছে। নিরীহ মানুষদের বছরের পর বছর জেলে বন্দি রেখেছে। এর বিচার সিরাজগঞ্জের মাটিতেই হবে। ক্ষমতায় থাকার সময় আওয়ামী লীগের সব অপকর্মের বিচার এখন সময়ের দাবি। টুকু বলেন, দীর্ঘ ১৬ বছর দেশের মানুষ নির্যাতিত হয়েছে। প্রতিটি মানুষ কোনো না কোনোভাবে কারাগারে বন্দি ছিল। কেউ শারীরিকভাবে কারাগারে, কেউ মানসিকভাবে। কিন্তু আল্লাহ আজ এ দেশের মানুষের মুক্তি দিয়েছেন।

মহান বিজয় দিবস উপলক্ষে সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার কোনাবাড়ি উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা বিএনপি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সভাপতি রুমানা মাহমুদ।

উপজেলা বিএনপির সভাপতি মো. বদিউজ্জামান ফেরদৌসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. রেজাতে রাব্বি উথান সঞ্চালনায় সভায় প্রধান বক্তা ছিলেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুবদলের  আহ্বায়ক  আব্দুল্লাহ আল কায়েস।

এমএসএম / এমএসএম

বাগেরহাটে আইনজীবী হত্যাকান্ডের সাথে জড়িত থাকার সন্দেহে ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ

নাগেশ্বরীতে মিথ্যা মামলা প্রত্যাহার ও এসআইএর বিরুদ্ধে বিক্ষোভ-মানববন্ধন

রাণীনগরে ইউএনও রাকিবুল হাসানের বদলি বাতিলের দাবিতে নেটিজেনরা

বেনাপোল বন্দরে গেটপাশ জটিলতা: দুই দিন পর আমদানি শুরু

‎অপরাধমুক্ত সমাজ গঠনে পিরোজপুরে র‍্যাব-৮ এর টাউন হল মিটিং অনুষ্ঠিত

শেরপুরের ঝিনাইগাতীতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নোয়াখালীতে লাকড়ির ঘরে মিলল এলজি-কার্তুজ

খাঁনপুর জে.পি উচ্চ বিদ্যালয়ে এমপি আবু সাঈদ চাঁদকে সংবর্ধনা

বৃক্ষরোপণ কর্মসূচিতে অনিয়মের অভিযোগ, নিম্নমানের চারা বিতরণে ক্ষোভ

সাতক্ষীরায় মাদক-চোরাচালানে জিরো টলারেন্স ঘোষণা খুলনা রেঞ্জের ডি আইজি

খাঁনপুর জে.পি উচ্চ বিদ্যালয়ে এমপি আবু সাঈদ চাঁদকে সংবর্ধনা

নেত্রকোণার দুর্গাপুরে সচেতনতামূলক মাদকবিরোধী সমাবেশে-জেলা পুলিশ সুপার

ইউএনও থেকে অতিরিক্ত জেলা প্রশাসক খাদিজা বেগম