ঢাকা মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে কাপ্তাই ভূমিকা রেখেছিলো, আগামীতেও রাখবে : ঢাবি শিবির সেক্রেটারি এসএম ফরহাদ


অর্ণব মল্লিক, কাপ্তাই photo অর্ণব মল্লিক, কাপ্তাই
প্রকাশিত: ২৩-১২-২০২৪ দুপুর ২:০

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে কাপ্তাই ভূমিকা রেখেছিলো, আগামীতেও ভূমিকা রাখবে। সোমবার (২৩ ডিসেম্বর) সকালে কাপ্তাই শহীদ তিতুমীর একাডেমি মাঠে অনুষ্ঠিত ৩৬ শে জুলাই মুক্ত মঞ্চে প্রধান অতিথির বক্তব্যে ইসলামী ছাত্রশিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারন সম্পাদক এস এম ফরহাদ হোসাইন একথা বলেন। তিনি এসময় তাঁর বক্তব্যে ২৪ এর জুলাই-আগষ্ট গণঅভ্যুত্থানে ফ্যাসিবাদ সরকার কতৃক ছাত্র জনতার উপর জুলুম -নির্যাতনের বিভিন্ন ঘটনা স্মৃতিচারণ করেন। এসময় তিনি আরো বলেন, এই আন্দোলনে শহীদ আবু সাইদ, মুগ্ধদের মতো আমরাও শহীদ হতে পারতাম। কিন্তু আল্লাহতায়ালা আমাদের প্রাণে রক্ষা করেছেন বলে এখনো বেঁচে আছি। আগামী দিনে আমরা এইদেশে বৈষম্য বিরোধী একটি সমাজ গঠনে ভূমিকা রাখবো।

মুক্ত মঞ্চের সভায় সভাপতিত্ব করেন রাঙামাটি জেলা ইসলামী ছাত্রশিবির এর সভাপতি শহিদুল ইসলাম শাফী। কাপ্তাই উপজেলা ইসলামী ছাত্র শিবির সাধারন সম্পাদক মোঃ ইস্রাফিল সৈকত এর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইসলামি ছাত্রশিবির চন্দ্রঘোনা সাথী শাখার সভাপতি মোঃ জুনায়েদ হোসেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এর রাঙামাটি জেলা সমন্ময়ক ও জেলা ছাত্র শিবির সাধারন সম্পাদক মোঃ রবিউল ইসলাম, বাংলাদেশ জামায়াতে ইসলামী কাপ্তাই উপজেলা আমির হারুন অর রশিদ, কাপ্তাই উপজেলা জামায়াতে ইসলামের যুগ্ন সাধারন সম্পাদক নূর জামাল প্রমুখ। এসময় মুক্ত মঞ্চে কাপ্তাই উপজেলা জামায়াতে ইসলামী ও ছাত্রশিবির এর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

কুড়িগ্রামে সারের কৃত্রিম সংকট নিয়ে বিক্ষুব্ধ কৃষকঃ প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক

সখিপুরে বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ)-র ৩১ সদস্যবিশিষ্ট অ্যাডহক কমিটি গঠিত

মনপুরায় মেঘনায় ডাকাতির সময় দেশীয় অস্ত্রসহ ৬ জলদস্যু আটক, থানায় মামলা

ভাঙনের মুখে কলাতলী, আতঙ্কে মানুষ ৩৫০ জিও ব্যাগ নিয়ে পাশে রাজিব চৌধুরী

দুর্গাপুরে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে ৫৩তম গ্রীষ্মকালীন  ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

ঘোড়াঘাটে ৫৩ পরিবারের জন্য বরাদ্দকৃত বিল শর্ত ভেঙে তৃতীয় পক্ষকে ইজারা

খুলনা সিটি কর্পোরেশনের ৬০১ কোটি টাকার বাজেট ঘোষনা

​জামাত-বিএনপি দুই ভাইয়ের ক্ষমতার দাপটে সিআরবিসিতে বৃদ্ধের দোকান ভাঙচুর

নড়াইলে সর্বজনীন পেনশন মেলা অনুষ্ঠিত

কুড়িগ্রামে গোডাউন ভেঙে শতাধিক বস্তা সার লুট হওয়ার অভিযোগ

ধর্ষণ চেষ্টা মামলার আসামী জামিনে বেড়িয়ে এসে বাদীকে হত্যা চেষ্টা

কুড়িগ্রামে পুকুরে ডুবে খালাতো ভাইবোনের মৃত্যু