মুক্তি পেল মিউজিক্যাল ফিল্ম নয়া বাতাস
"আরে ও সইগো নয়া বাতাস লাগলো আমার গায়"সেই নয়া বাতাসে নাচে গানে গল্পে মিলিত হলো একঝাঁক তরুণ জনপ্রিয় শিল্পী কলাকুশলী। রকিব আলীর গীতি কবিতায়, শোভন রয় এর সুর ও সংগীত আয়োজনে কন্ঠ দিলেন নয়া দামানখ্যাত কণ্ঠশিল্পী তসিবা বেগম সাথে ছিলেন এ সময়ের জনপ্রিয় র্যাপার রিযান ।
গীতিকবি রকিব আলী জানান "ব্যয়বহুল আয়োজন ও সবার অক্লান্ত পরিশ্রমে একটি সুন্দর কাজ হয়েছে। এরকম মিউজিক্যাল ফিল্ম সচরাচর দেখা যায় না। নির্মাতা ও পুরো টিম তাদের সর্বোচ্চ চেষ্টা টা করেছেন একটা ভালো কাজ দর্শক-শ্রোতাদের জন্য। নয়া বাতাস গানকে মিউজিক্যাল ফিল্মে রূপান্তর করেন নির্মাতা বিপ্লব হোসেন, ডিওপি কমল চন্দ্র দাস এর চিত্রগ্রহনে রোহান বেলাল এর কোরিওগ্রাফিতে অভিনয় করেছেন শিশির সরদার ও অলংকার চৌধুরী সহ প্রায় ১০০ সহশিল্পী।
কাজটি নিয়ে নির্মাতা বিপ্লব হোসেন বলেন "ম্যাটাফরিক ফরমেটে আমরা কাজটি করেছি, যেখানে সচরাচর গল্পের বাইরে অন্যরকম গল্প পাওয়া যাবে। রাজধানীর পুরান ঢাকার একটা বাড়িতে জাকজমকপূর্ণ আয়োজনে এর শুটিং সম্পন্ন করেছি।"এর শিল্প নির্দেশনা দিয়েছেন আমিনূর ইসলাম, সম্পাদনা ও রংবিন্যাস করেছেন ফকরুল ইসলাম।আগামী ২৪ ডিসেম্বর এইচ বি ফিল্মস ও রকেট মিউজিক এর অফিসিয়াল ইউটিউব চ্যানেল এ গানটি মুক্তি পাবে।মিউজিক্যাল ফিল্মটি নিয়ে অলংকার চৌধুরী ও শিশির সরদার আশাবাদী, রিহার্সেল করা, চরিত্রের ভেতরে ঢুকে অভিনয় করা থেকে সকল বিষয়ে তারা আন্তরিক ছিল তাই কাজটি দর্শকপ্রিয়তা পাবে এমনটাই আশাবাদী তারা ।
এমএসএম / এমএসএম
বাংলাদেশ বেতারের বাণিজ্যিক কার্যক্রমে উপস্থাপনা বিভাগে অসংগতির অবসান চান উপস্থাপক-উপস্থাপিকারা
মেকআপ ছাড়া ছবির সঙ্গে যা লিখলেন সাদিয়া আয়মান
ফের ভিকির সিরিজে তৌসিফ, সঙ্গে নতুন মুখ
‘গানের পথে দেখা’ হলো রূপঙ্কর ও জয়ের
নীল জলরাশির প্রেমে পারশা
জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে উচ্ছ্বসিত ইয়ামি গৌতম
স্ত্রীকে রেখে ‘তরুণী’ সঙ্গিনীকে নিয়ে ফ্রেমবন্দী গোবিন্দ
জাতীয় পুরস্কার পেয়ে কার্তিক বললেন—যাত্রাটি অত্যন্ত কষ্টদায়ক ছিল
বিদ্যা বালানের পারিশ্রমিক দিতে নিজের বাড়ি বন্ধক রেখেছিলেন দিয়া মির্জা
শিক্ষার্থীদের বিজ্ঞানে আগ্রহ বাড়াতে হৃতিকের নাম পাঠ্যবইয়ে যুক্ত করার পরিকল্পনা
সুশান্তের ম্যানেজার দিশা সালিয়ানের মৃত্যু মামলায় ফের তদন্ত, নেপথ্যে যে কারণ
বিবাহিত সহশিল্পীর প্রেমে সাবা কামার, অতঃপর...