ঢাকা রবিবার, ১২ জুলাই, ২০২৬

স্বামীর অত্যাচারে এসএসসি পরীক্ষার্থী নববধূর আত্মহত্যার অভিযোগ


সাঈদ ইব্রাহিম,পটুয়াখালী photo সাঈদ ইব্রাহিম,পটুয়াখালী
প্রকাশিত: ৩-৯-২০২১ রাত ৮:৪৬

পটুয়াখালীর কলাপাড়ার কুয়াকাটায় স্বামীর অত্যাচার সইতে না পেরে সাথী আক্তার (১৭) নামের এক নববধূ আত্মহত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে কুয়াকাটা পৌর শহরের পাঞ্জুপাড়া এলাকার একটি ভাড়া বাসা থেকে ওই নববদূর গলায় ফাঁস লাগানো ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় স্বামী জাহিদুল ইসলামকে (২৭) জিজ্ঞাসাবাদরে জন্য আটক করেছে পুলিশ। 

জানা গেছে, ওই ওয়ার্ডের বাসিন্দা সুমন কর্মকারের বাড়িতে গত এক মাস আগে ভাড়ায় ওঠেন মৃত সাথী ও তার স্বামী জাহিদ। সাথী আক্তার উপজেলার ধানখালী ইউনিয়নের ছইলাবুনিয়া গ্রামের হারুন সরদারের মেয়ে। সে এ বছর এসএসসি পরীক্ষার্থী ছিল।

বাসার মালিক সুমন কর্মকার জানান, গত এক মাস আগে তার বাড়িতে একটি রুমে ভাড়া ওঠে জাহিদ সাথী দম্পতি। রাতে বাড়ি থেকে তার বোনের ফোনে জানতে পারে সাথীর রুমের দরজা ভেতর থেকে লাগানো। জানালা দিয়ে তাকে ফ্যানের আংটার সাথে ঝুলন্ত অবস্থায় দেখা যাচ্ছে। পরবর্তীতে মহিপুর থানায় ফোন করলে পুলিশ এসে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে।

মৃতের পিতা হারুন সরদার জানান, প্রায় দুই মাস আগে সাথী তার পরিবারের কাউকে না জানিয়ে পটুয়াখালীর জাহিদুলকে বিয়ে করে। আমার তিন সন্তানের মধ্যে সাথী সবার বড়, একটি মাত্র মেয়ে আমার। তারা কুয়াকাটায় ভাড়া বাসায় থাকত। বিয়ের পর থেকেই জাহিদুল তার ওপর বিনা কারণে অত্যাচার করত। মারা যাওয়ার আগে সাথী তার ডায়েরিতে স্বামীর অত্যাচারের কাহিনী লিখে গেছে। এ ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে তিনি জানান। 

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হইবে। আত্মহত্যার পূর্বে ভিকটিম একটি সুইসাইড নোট লিখে যায়। আমরা তদন্তের স্বার্থে আপাতত নোটটিতে লিখিত বক্তব্য প্রকাশ করছি না।

জামান / জামান

বেনাপোলে মিথ্যা ঘোষণায় সাড়ে তিন টন সিলডেনাফিল সাইট্রেট (ভায়াগ্রা)-র চালান জব্দ

আত্রাই-রানীনগরে অতিবর্ষণে ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আশ্বাস দিলেন: এমপি রেজাউল ইসলাম

নড়াইলে বাস-মিনিবাস পরিবহণ মালিক সমিতির নবগঠিত কমিটির অভিষেক

বাউফলে বিয়ের দুই মাসেই নববধূর ঝুলন্ত লাশ উদ্ধার

সোহেল মঞ্জুরের উদ্যোগে সন্ধ্যা নদীতে সেতু নির্মাণে অগ্রগতি, সম্ভাব্য স্থান পরিদর্শনে সেতু সচিব

নিষিদ্ধ কারেন্ট জাল দিয়ে মাছ ধরায় খালিয়াজুরীতে একজনের কারাদণ্ড, অপরজনকে জরিমানা

বাঁশখালীতে বন্যার্তদের মাঝে হাদীর পাড়া স্বেচ্ছাসেবী সংগঠনের ত্রাণ বিতরণ

সিংড়ায় খাতুন জান্নাত মহিলা মাদ্রাসার সূধি সমাবেশ অনুষ্ঠিত

আদমদীঘি গৃহশ্রমিক ইউনিয়নের তরুনদের মাঝে ফুটবল বিতরণ

প্রতিবন্ধী বিদ্যালয় ফের চালু, স্থগিত চেয়ে আবেদন

বাঙ্গালহালিয়াতে টানা বৃষ্টিতে প্লাবিত পোল্ট্রি ফার্মের ৫ লক্ষ টাকার মুরগী ক্ষয় ক্ষতি হলেন সাদেক র্ফাম

কুড়িগ্রামে জৈব সারের ব্যবহারে লাভবান হচ্ছে কৃষক

‎ত্রিশাল বাসস্ট্যান্ডে যানজট নিরসনে রাস্তার উপর কাঁচাবাজার উচ্ছেদ : সাধারণ মানুষের প্রশংসা