ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

ইসলামিক ইউনিভার্সিটি অফ টেকনোলজি আইইউটির সাধারণ শিক্ষার্থীদের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত


নিজস্ব সংবাদদাতা photo নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: ২৪-১২-২০২৪ দুপুর ১:৮

সোমবার সন্ধ্যা ৬ ঘটিকায়  গাজীপুরের বোর্ডবাজারে ইউনিভার্সিটি অফ টেকনোলজি (IUT)  অডিটরিয়ামে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অসংগতি নিয়ে সাধারণ শিক্ষার্থীদের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। 

সংবাদ সম্মেলন থেকে সাধারণ শিক্ষার্থীরা জানায়,গত ২৩ নভেম্বর  মেকানিক্যাল এন্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং এমপিই বিভাগের বার্ষিক পিকনিকে যাওয়ার পথে তৃতীয় এবং চতুর্থ বর্ষের ছাত্রদের বহন করা ডাবল ডেকার বাস ১১ কেবি বৈদ্যুতিক লাইনের সংস্পর্শে আসে যার ফলে একটি বিপর্যয়কর ঘটনা ঘটে এতে তৃতীয়  ও চতুর্থ বর্ষের ৩জন শিক্ষার্থী মর্মান্তিকভাবে প্রাণ হারায় এবং এবং ৫জন আহত হয়। এছাড়া ছাত্ররা জানায়, উদ্বেগ প্রকাশের পরিবর্তে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং কতিপয় শিক্ষক চরম অসংবেদনশীলতা প্রদর্শন করেছে এবং শোকোস্তপ ছাত্রদের কাঁধে দোষ চাপানোর প্রয়াস দেখা যায় এবং শিক্ষার্থীর মৃত্যুতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের দায়িত্বে অবহেলা ও ক্ষতিপূরণ দাবিতে নীরব ভূমিকা, বিশ্ববিদ্যালয় প্রশাসনের ব্যাপক দুর্নীতি ও কতিপয় শিক্ষকদের মধ্যে  ১.এমপিই বিভাগের অধ্যাপক আরাফাত হোসেন ভূঁইয়া ২,প্রফেসর ডক্টর মোহাম্মদ হামিদুর রহমান ৩,প্রফেসর ডঃ মোঃ আবু রায়হান ৪,ই ই ই বিভাগের অধ্যাপক ডক্টর মোঃ রেজাউল হক খান ৫,অধ্যাপক ড: মোহাম্মদ তসলিম রেজা ৬,অধ্যাপক ডঃ মুহাম্মদ শাহজাদ হোসেন খান ৭,প্রফেসর ডঃ মুহাম্মদ আবুল কালাম আজাদ ৮,অধ্যাপক ড: মোহাম্মদ ফখরুল ইসলাম ৯,অধ্যাপক ড: মোহাম্মদ রকিবুল ইসলাম ১০,মেডিকেল অফিসার ড: আলী তারেক ১১,নিরাপত্তা ইনচার্জ গোলাম কিবরিয়া আব্বাসী ১২,সহকারি হল সুপারভাইজার  শরিফুল ইসলাম মজুমদার দের বিরুদ্ধে শিক্ষার্থীদের প্রতি অসদাচরণসহ বিভিন্ন অভিযোগ এর বিপক্ষে সাধারণ ছাত্ররা সোচ্চার হয়েছে এবং এই দুর্নীতি ও শিক্ষকদের দৃষ্টিকটু অসদাচরণ রুখতে সাধারণ ছাত্ররা বৃহত্তর আন্দোলনে যাবে বলে হুসিয়ারি দিয়েছেন ইসলামিক ইউনিভার্সিটি অফ টেকনোলজি (IUT) সাধারণ ছাত্ররা। 

T.A.S / T.A.S

দুর্গাপূজা ঘিরে সম্প্রীতির আহ্বান, সাংবাদিকদের সঙ্গে কল্যাণ ফ্রন্টের মতবিনিময়

চাঁদপুরে দুই আড়তদারের জরিমানা, ইলিশ ও নিষিদ্ধ কারেন্টজাল জব্দ

কালকিনিতে ১৫০ পিস ইয়াবাসহ একাধিক মামলার আসামি গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে তীব্র ভাঙন, ফসলী জমি ও বসতবাড়ি রক্ষায় বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন

চন্দনাইশে চুরি-ডাকাতি ও ছিনতাইয়ের দাপট: কিশোর গ্যাংয়ের উৎপাতে চরম নিরাপত্তাহীনতায় বাসিন্দারা

টুঙ্গিপাড়ায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে ৫২ মাঠকর্মীকে প্রশিক্ষণ

অটোরিকশাচালক সুমনই তাজমিনকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করেন

দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা

বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড

টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই

আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি

কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর

ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ