ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

বিদায়বেলায় সহকর্মীদের ভালোবাসায় সিক্ত দিনাজপুর কোর্ট পুলিশ কনস্টেবল কামাল


জাকিরুল ইসলাম, বিরামপুর photo জাকিরুল ইসলাম, বিরামপুর
প্রকাশিত: ৩-৯-২০২১ রাত ৯:১৭

দীর্ঘ ৩৯ বৎসরের অধিক সময় বাংলাদেশ পুলিশকে সেবা দিয়ে বিদায় নিয়েছেন দিনাজপুর সদর কোর্টে কর্মরত পুলিশ কনস্টেবল মো. কামাল উদ্দিন প্রামাণিক। শুক্রবার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় কোর্ট চত্বরে স্বাস্থ্যবিধি মেনে কোর্ট পুলিশ পরিদর্শক মো. মনিরুজ্জামানের উদ্যোগে বিদায়ী পুলিশ কনস্টেবল কামাল উদ্দিন প্রামাণিককে ফুল ও উপহারসামগ্রীসহ সম্মাননা স্মারক প্রদান করে আনুষ্ঠানিকভাবে বিদায় সংবর্ধনা জানানো হয়। এরপর তাকে মোটরবাইক শোভাযাত্রার মাধ্যমে কর্মস্থল থেকে বাড়িতে পৌঁছে দেন কোর্ট পুলিশের পুলিশ সদস্যরা।

বিদায়ী পুলিশ কনস্টেবল মো. কামাল উদ্দিন প্রামাণিক মুঠোফোনে অনুভূতি প্রকাশ করে জানান, বিদায়টা সবার জন্য কষ্টের। সহকর্মী ও প্রিয় কর্মস্থল ছেড়ে আসার সময় খুবই খারাপ লাগে। তবে এমন সম্মানজনক বিদায় পেয়ে আমি আনন্দিত। বিদায়ের মুহূর্ত সম্মানের সঙ্গে বাড়িতে যাওয়াটা অন্যরকম অনুভূতি। এমন আনুষ্ঠানিক বিদায় আমাকে অত্যন্ত গর্বিত করেছে, যা কোনোদিন ভুলব না।

দিনাজপুর কোর্ট পুলিশ পরিদর্শক মনিরুজ্জামান বলেন, পুলিশ সুপার মোহাম্মদ আনোয়ার হোসেন বিপিএম, পিপিএম (বার) স্যারের নির্দেশে ‘প্রবীণ এই পুলিশ সদস্যের চাকরিজীবনের শেষ মুহূর্তটিকে স্মরণীয় করে রাখতে এ আয়োজন করা হয়। তিনি কামাল উদ্দিন প্রামাণিকের দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য কামনা করেন।

জামান / জামান

আদমদীঘিতে মাদকবিরোধী অভিযানে আটক ৫ জনকে জেল-জরিমানা

কীর্তনখোলা নদীতে অভিযান, ২ ড্রেজার ও ৩ বাল্কহেড জব্দ

বিএম কলেজের মেধাবী ছাত্রী ঝুমুরকে পরিকল্পিতভাবে হত্যার অভিযোগ

শালিখায় ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক কারবারি আটক

শালিখায় ব্রয়লার খামারি ও বিক্রেতাদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ

আহসানউল্লাহ মাস্টার হত্যা মামলায় ২২ বছর পর কারামুক্ত মোহাম্মদ আলী

চাঁদপুরের আলোচিত চেয়ারম্যান সেলিম খান ও তার ছেলের মরদেহ কবর থেকে উত্তোলন

নেত্রকোণা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

চকরাজাপুরে শিক্ষা প্রতিষ্ঠান ও ইউনিয়ন পরিষদ পরিদর্শনে বাঘা ইউএনও

চট্টগ্রাম বিমানবন্দর থেকে নির্বিচারে মাটি লুট, নিরাপত্তায় শঙ্কা!

বাঘায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে পাকুড়িয়া ইউনিয়ন বিএনপি

ঝুঁকিপূর্ণ বাঁশের সাঁকো পেরিয়ে শিক্ষাথী বিদ্যালয় যাতায়াত -দুশ্চিন্তায় অভিভাবক

টঙ্গী পাইলট স্কুলের এডহক কমিটির সভাপতি জাবেদ সুমন, শিক্ষক-অভিভাবকদের শুভেচ্ছা