ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

হেফাজতে ইসলাম গোপালগঞ্জ জেলা কমিটি গঠন


গোলাম রব্বানী , গোপালগঞ্জ  photo গোলাম রব্বানী , গোপালগঞ্জ
প্রকাশিত: ২৪-১২-২০২৪ দুপুর ২:২৬

গতকাল ২৩ ডিসেম্বর হেফাজতে ইসলাম বাংলাদেশ এর গোপালগঞ্জ জেলা কমিটি গঠিত হয়েছে। জেলার ঐতিহ্যবাহী ইসলামপুর মাদ্রাসায় অনুষ্ঠিত তিন শতাধিক প্রতিনিধিত্বশীল আলেমদের প্রতিনিধি সম্মেলনে মুফতি মুরতাজা হাসানকে সভাপতি ও মুফতি শুয়াইব ইব্রাহিমকে সাধারণ সম্পাদকের দায়িত্ব দিয়ে এই কমিটি ঘোষণা করা হয় হয়। এ সময়  কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা জুনায়েদ আল হাবিব, যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, সাংগঠনিক সম্পাদক মুফতি বশির উল্লাহ এবং অর্থ সম্পাদক মুফতি মনির হুসাইন কাসেমী উপস্থিত ছিলেন।

মাওলানা আজিজুল হক ইসলামীবাদী তার বক্তব্যে বলেন, এটা গোপালগঞ্জ জেলা। হাকীমুল উম্মত আল্লামা থানভি রাহমাতুল্লাহি এর সোহবতে ধন্য মোজাহেদে আজম আল্লামা শামসুল হক ফরিদপুরী সদর সাহেব হুজুরের জেলা। তিনি যেমন বাতিলের সাথে আপোষহীন সংগ্রাম করেছেন তেমনিভাবে গোপালগঞ্জের ওলামায়ে কেরামকেও বাতিলের সাথে আপোষহীন থাকতে হবে। তিনি বলেন, যারা নিজেদের ভাই ব্রাদারকে জালিমের জেলখানায় বন্দি রেখে জালিমদের সাথে হাত মিলিয়ে চলেছেন, হেফাজতে ইসলামে তাদের কোন স্থান হবে না। 

প্রতিনিধি সম্মেলনে সভাপতিত্ব করেন ইসলামপুর মাদ্রাসার মোহতামেম মাওলানা ইসমাইল ইবরাহীম। সভাপতির বক্তব্যে তিনি বলেন দ্বীনের যেকোনো কাজ কবুল হওয়ার জন্য নিয়তের মধ্যে আল্লাহ তাআলার সন্তুষ্টি ও ইখলাছ অপরিহার্য বিষয়। পদ পদবী বা কোন পার্থিব স্বার্থ উদ্দেশ্য হলে সে কাজ আল্লাহর দরবারে কবুল হয় না। আশাকরি হেফাজতে ইসলাম এর নতুন দায়িত্বশীলগণ ইখলাসের সাথে নিঃস্বার্থভাবে তাদের দায়িত্ব আঞ্জাম দেবেন এবং সকলকে নিয়ে ঐক্যবদ্ধ ভাবে হেফাজতে ইসলামের কাজ করতে সচেষ্ট থাকবেন।

T.A.S / T.A.S

আলফাডাঙ্গায় ইয়াবাসহ রবি ঘোষ গ্রেপ্তার: ভ্রাম্যমাণ আদালতে ৯ মাসের কারাদণ্ড

ঠাকুরগাঁও-১ আসনের উপ নির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ

পটুয়াখালীর রাঙ্গাবালীতে সাড়ে চার হাজার গাছের চারা বিতরণ

ভোলার মা ও শিশু কল্যাণ কেন্দ্র নানা সংকটে জর্জরিত

রায়গঞ্জে আগুনে পুড়ে ছাই ঘর, গণমাধ্যমের সংবাদে নতুন ঘর পেলেন বিধবা রেখা

দাউদকান্দিতে আদালতের স্থগিতাদেশ উপেক্ষা করে বিরোধপূর্ণ জমির গাছ কাটার অভিযোগ

ভূরুঙ্গামারীতে চা আড্ডার দোকান পুড়িয়ে দিল প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী

মাদককারবারিদের কারণে আইনশৃঙ্খলা ও সামাজিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে: এমপি আনিসুর রহমান খোকন

ছাত্রীকে ধর্ষণের চেষ্টা,ম্যাঙ্গো লাভার কর্ণধার মুরাদ পারভেজ কারাগারে

বিকাশ ও নগদের সিম ক্লোন করে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের ৯ সদস্য গ্রেপ্তার: ১১টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার

নতুন নিকাহ্ রেজিস্টার নিয়োগ না দেওয়ার দাবীতে ঝিনাইদহে স্মারকলিপি পেশ

বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে অচেতন অবস্থায় নারিকেল গাছে আটকে থাকা কৃষককে দ্রুত উদ্ধার করে পিরোজপুর ফায়ার সার্ভিস

গুরুদাসপুরে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ