গোবিন্দগঞ্জে জোর পূর্বক জমিদখলের চেষ্টায় কু*পিয়ে তিন নারী সহ ৭জন আহত
গাইবান্ধার গোবিন্দগঞ্জের দরবস্ত ইউনিয়নের গোপিমাথপুর গ্রামের আব্দুর রশিদ সহ তার ভাগী শরিকের ভোগদখলকৃত জমি খুকশিয়া গ্রামের এজবার আলীর ছেলেরা জোরপূর্বক দখল করে বাড়ী নির্মানে বাধা দেওয়ায় ৭ জনকে কু*পিয়ে জখম করেছে। এর মধ্য আশঙ্কাজনক অবস্থায় দুইজনকে উন্নত চিকিৎসার জন্য বগুড়া সজিমেকে রিফার্ড করা হয়েছে। ফলে বাদি হয়ে গোবিন্দগঞ্জ থানায় এজাহার দায়ের করেছে আব্দুর রশিদ।
এজাহার সুত্রে জানাযায়, গত ২৩ ডিসেম্বর দুপুরে অভিযুক্ত আসামী, ১। তালেব আলী(৬৫) ২।ইদ্রিস আলী(৪০), ৩। সিদ্দিক হোসেন(৪২) সকলের পিতা মৃত এজবার আলী,৪। আল- আমিন(২৭),৫।আসাদুল ইসলাম লালু(২৫) উভয় পিতা মৃত কাজেম উদ্দিন,৬।তালেব আলী(৫০) পিতা সালাম মোল্লা,৭। সাজু মিয়া(৪৮) মৃত কাজেম, ৮। শারমিন বেগম স্বামী আল আমিন সহ আরো ১২ থেকে১৪ জন মিলে পূর্বপরিকল্পিত ভাবে জোরপূর্বক পাকাঘর নির্মানের চেষ্টা করে। লোক মারফত জানতে পেরে ঘটনা স্থলে উপস্থিত হয়ে মৌখিক নিষেধ করিলে তারা দেশিও অস্ত্রে সজ্জিত হয়ে আমাদের উপর দলবদ্ধ ভাবে আক্রমন করে। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল গত কিছু দিন পূর্বে এই জমি বিষয়ে থানায় শালিশ মিমাংসার চেষ্টা করি। অভিযুক্ত আসামীগন ভূমিদস্যু ও দখলবাজ তাই পুলিশের নিষেধ অমান্য করে আমাদের জমি জোরকরে দখলকরে বাড়ী নির্মান করতে চায়।
উক্ত আসামিরা যোগসাজশে আমি সহ আমার ছোট ভাই তাজুল, জ্যাঠাতো ভাই খলিলুর রহমান, ভাতিজা আশরাফুল, ভাতিজী খালেদাসহ সকলকে হত্যার উদ্দেশ্য এলোপাথারি মারপিট করে সকলকে গুরুতর আহত করে। এ ঘটনায় এলাকায় আইন শৃঙ্খলার অবনতি হয়েছে যে কোন সময় বড় ধরনের দুর্ঘনার আশঙ্কা করছে এলাকাবাসী।
ঘটনা বিষয়ে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত ওসি বুলবুল ইসলাম বলেন, এজাহার পেয়েছি দ্রুতই আসামীদের আইনের আওতায় আনা হবে।
এমএসএম / এমএসএম
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ
মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার