ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

ফুটবল থেকে অবসর নিলেন মানজুকিচ


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৪-৯-২০২১ সকাল ৯:৩১

দুবছর আগে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়েছিলেন রাশিয়া বিশ্বকাপের ফাইনাল খেলা ক্রোয়েশিয়ান ফুটবল তারকা মারিও মানজুকিচ। এবার ক্লাব ফুটবল থেকেও অবসরের ঘোষণা দিলেন তিনি। গত শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে এক পোস্ট দেয়ার মাধ্যমে নিজের অবসরের কথা জানিয়েছেন তিনি।

ইউরোপের দেশ ক্রোয়েশিয়া বিশ্বকাপের মঞ্চে একবারই ফাইনালে উঠেছে। ২০১৮ সালের বিশ্বকাপে ফ্রান্সের বিপক্ষে হেরে শিরোপার স্বাদ না পেলেও রানারআপ হওয়াটাও তাদের জন্য কম গর্বের ছিল না। আর দলকে নিচ থেকে টেনে ফাইনালে নিয়ে আসার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান ছিল বায়ার্ন মিউনিখ এবং জুভেন্টাসের সাবেক তারকা মানজুকিচের।

ক্রোয়েশিয়া জাতীয় ফুটবল দলে ২০০৭ সালে অভিষেক হওয়ার পর মোট ৮৯টি ম্যাচ খেলেছেন ৩৫ বছর বয়সী এই তারকা ফুটবলার। দেশের হয়ে করেছেন ৩৩টি গোল। এছাড়া ক্রোয়েশিয়া অনূর্ধ্ব-১৯, অনূর্ধ্ব-২০ এবং অনূর্ধ্ব-২১ দলের হয়েও মাঠে প্রতিনিধিত্ব করেছেন তিনি।

ক্লাব ফুটবলের ইতিহাসে ২০১৫ সালে অ্যাতলেতিকো মাদ্রিদ থেকে তুরিনের ক্লাব জুভেন্টাসে পাড়ি জমান মানজুকিচ। সেখানেই তার ক্লাব ফুটবলের বেশিরভাগ সময় কাটে। দলটিতে যোগ দিয়ে সেখানে খেলেন পাঁচ বছর। ১১৮টি ম্যাচ খেলে করেছেন ৩১টি গোল।

এছাড়া বায়ার্ন মিউনিখ, এসি মিলান, ওলসবার্গ, ডায়নামো জাগরেব এবং আল দুহাইলসহ অসংখ্য ক্লাবের জার্সিগায়ে খেলার অভিজ্ঞতাও রয়েছে তার।

প্রীতি / প্রীতি

অস্ট্রেলিয়ায় দ্রুততম ফিফটির পর ম্যাকগার্কের সেঞ্চুরি

মেসির হঠাৎ স্পেন সফর নিয়ে আলোচনা, মুখ খুললেন মায়ামির কোচ

প্রথমবার আইপিএলে কোচের দায়িত্বে চামিন্দা ভাস

বছরের শেষ দুই ম্যাচের প্রতিপক্ষ ও সূচি চূড়ান্ত করল আর্জেন্টিনা

ওয়ানডেতে বাংলাদেশের সাম্প্রতিক দুর্দশা ও আলিসকে নিয়ে যে বার্তা লিটনের

মোহামেডান ও কিংসের সহজ জয়

১৯ চার, ৮ ছক্কায় শেবাগপুত্রের ব্যাটিং তাণ্ডব

মাঠে যখন খেলছিলেন, ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের বাড়িতে চলছিল চোরের তাণ্ডব

জাতীয় দলে ফেরার অপেক্ষায় থাকা জাহানারাকে যে শর্ত দিলো বিসিবি!

এল ক্লাসিকোর আগে বড় ধাক্কা খেলো রিয়াল, ৪ ম্যাচ নিষিদ্ধ ভিনিসিয়ুস

রিশাদকে বিগ ব্যাশ থেকে সুখবর দিলো হোবার্ট হারিকেন্স

মেসির অ্যাসিস্টে ডি পলের গোল, প্লে-অফে ইন্টার মায়ামি

রোমাঞ্চকর ম্যাচে সিটির মাঠ থেকে জয় নিয়ে ফিরল পিএসজি