ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

রায়গঞ্জে শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি কামরুল, সেক্রেটারি সুমন নির্বাচিত


সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ photo সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ
প্রকাশিত: ২৫-১২-২০২৪ দুপুর ১:১

বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশন এর রায়গঞ্জ উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।বুধবার (২৫ ডিসেম্বর) সকাল ৯ টায় উপজেলা অডিটোরিয়াম হলরুমে আনুষ্ঠানিকভাবে কেন্দ্রীয়, জেলা- উপজেলা শ্রমিক কল্যান ফেডারেশন নেতৃবৃন্দ এর সর্বসম্মতিক্রমে ডা: মো. কামরুল ইসলামকে সভাপতি ও সুমন আহমদকে সাধারণ সম্পাদক এবং এবাদুল্লাহ হককে সাংগঠনিক সম্পাদক করে আগামী ২ বছর মেয়াদি ১৭ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।

এর আগে অনুষ্ঠিত সম্মেলনে সংগঠনটির সভাপতি কামরুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সুমন আহমেদ এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ সভাপতি মো. গোলাম রব্বানী।

এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ পরিচালক অধ্যাপক মো. আব্দুল মতিন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সিরাজগঞ্জ জেলা সভাপতি এ্যাড. মো. ছাইদুল ইসলাম খান, সাধারণ সম্পাদক মো. সোলায়মান হোসেন, রায়গঞ্জ উপজেলা জামায়াতে ইসলামী'র আমীর মো. আলী মর্তুজা, উপজেলা নায়েবে আমীর ও রায়গঞ্জ প্রেস ক্লাবের আহবায়ক মাওলানা আবুল কালাম বিশ্বাস, উপজেলা জামায়াতে ইসলামী'র সেক্রেটারি এস এম মুনসুর আলী, সাবেক সিরাজগঞ্জ জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মনিরুল ইসলাম জাফর, সাবেক রায়গঞ্জ পৌর মেয়র মোশাররফ হোসেন আকন্দ, উপজেলা ইট ভাটা মালিক সমিতির সাধারণ সম্পাদক ওমর ফারুক খান জুবায়ের, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী ফয়সাল বিশ্বাসসহ উপজেলা জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

সম্মেলনে বক্তারা বলেন, শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ে তাদের গায়ের ঘাম শুকানোর আগেই তাদের পারিশ্রমিক বুঝিয়ে দিতে হবে। আমরা যে খাবার খাব শ্রমিকদেরও সেই খাবার খেতে দিব, একমাত্র ইসলামি পারে এদেশের ন্যায়বিচার ও ন্যায্য অধিকারে রাষ্ট্র কায়েম করতে।

এমএসএম / এমএসএম

টঙ্গীতে কাবাডি চ্যাম্পিয়নশিপ ২০২৬: মাদক থেকে যুবসমাজকে দূরে রাখতে পুলিশের ক্রীড়া আয়োজন

নোয়াখালী শহরে যানজট নিরসনের দাবীতে মানববন্ধন ও স্মারক লিপি প্রদান

কুয়াকাটায় ভুয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিচয়ে প্রতারণা, রাসেলের এক বছরের কারাদণ্ড

সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে কাউনিয়ায় যুবদলের বিক্ষোভ

মান্দায় ক্যান্টিলিভারের মান পরিদর্শনে বিভাগীয় প্রকৌশলী

ধামরাইয়ে প্রেমিকার বাড়ি থেকে প্রেমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, মা-মেয়ে আটক

মুকসুদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩

টাঙ্গাইল প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন

সরকার বেঈমানি দিয়ে যাত্রা শুরু করেছে: ইমরান ইমন

নিজ বসতবাড়ি থেকে বিতারিত হয়ে মেয়ের বাসায় দিন কাটাচ্ছে পিতা-মাতা

২৮ ঘন্টা পর অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলেন হাফেজ রিপন

সাগরে গভীর নিম্নচাপ: উত্তাল ঢেউয়ে রাঙ্গাবালীর ট্রলারডুবি, উদ্ধার ৯ জেলে

বিশ্বম্ভরপুরে মৎস্যজীবী সমিতির বিরোধে প্রতিপক্ষের হামলায় আহত ৬