ফেনীতে মিথ্যা মামলায় আটক যুবদল নেতা বাহারের জামিন
ফেনীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহতদের দেওয়া মামলায় আটক হওয়া যুবদল নেতা বাহারের জামিন হয়। জামিনে মুক্ত হওয়ার পর তাকে ফুলেল শুভেচ্ছা জানান ফরহাদ নগর ইউনিয়ন বিএনপি,যুবদল,ছাত্রদলসহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
দলীয় সুত্রে জানাযায়,বাহার উল্যাহ ফরহাদ নগর ইউনিয়নের যুবদলের রাজনীতির সাথে জড়িত ছিলেন। দীর্ঘদিন প্রবাসে ছিলেন, দেশে আসার পর আবার বিএনপির রাজনীতির সাথে যুক্ত হয়েছে। দীর্ঘ রাজনৈতিক জীবনে আওয়ামীলীগের দেওয়া বিভিন্ন মামলা, হামলায় নির্যাতিত হয়েছেন। বাহার উল্যাহর বিরুদ্ধে ফরহাদ নগর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আবদুল মতিন কাউছার একটি মিথ্যা মামলা দিয়েছেন, ওই মামলায় ফরহাদ নগর ইউনিয়ন বিএনপির নেতা ও সাবেক চেয়ারম্যান বেলায়েত হোসেন বাচ্চুকে প্রধান আসামী করা হয়,এছাড়াও ওই মামলায় বিএনপি, যুবদলের ২৩ জন নেতাকর্মীকে আসামী করা হয়। ইউনিয়ন বিএনপির নেতাদের অভিযোগ বর্তমানে নিজ দলীয় একটি মহল উদ্দেশ্য প্রণোদিত ভাবে বাহার উল্যাকে যুবলীগ পরিচয়ে বৈষম্য বিরোধী ছাত্রদের ব্যবহার করে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেছে,এবং বিভিন্ন পত্রিকায়
বাহারকে আ'লীগের দেয়া কথিত নাম বন্ধুক বাহার ও যুবলীগ পরিচয় দিয়ে পত্রিকায় সংবাদ প্রকাশ করে। উক্ত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ফরহাদ নগর ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
এমএসএম / এমএসএম
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান