মিল্টন ভূঁইয়ার উড়ির চর সফর
জনগনের দাবী চরের সীমানা বিরোধ নিরসন, স্বাস্থ্য শিক্ষা ও ভাঙ্গনরোধের
সন্দ্বীপের প্রখ্যাত রাজনৈতিক ব্যক্তিত্ব এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য মিজানুর রহমান ভূঁইয়া মিল্টন উড়িরচর সফর করেছেন। সেখানে তার নেতৃত্বে বিএনপির ৩১ দফা কর্মসূচি নিয়ে একটি সফল লিফলেট বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক প্রস্তাবিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা জনসাধারণের কাছে তুলে ধরার উদ্দেশ্যে এই কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচিতে ইউনিয়নের সর্বস্তরের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন এবং জনগণের মধ্যে বিএনপির প্রস্তাবিত পরিবর্তনের বার্তা পৌঁছে দেন।
সে সময় উড়ির চরের বাসিন্দারা নদী ভাঙ্গনরোধে জিও ব্যাগ ব্যবহারে অনিয়ম,হসপিটাল দখল করে পুলিশ ফাড়ি তৈরি করে স্বাস্থ্য সেবা ব্যাহত করার অভিযোগ তোলেন।এবং তার জন্য ওনার হস্তক্ষেপ কামনা করেন। পাশাপাশি উড়ির চরে একটি কলেজ ও একটি হাসপাতাল নির্মান এবং সন্দ্বীপের সীমানা বিরোধ নিশ্চিত করে উড়িরচরকে আবারো সন্দ্বীপের অংশে ফিরিয়ে আনার আবেদন জানালে তিনি অন্তবর্তীকালীন সরকারের উপদেষ্ঠা ফাউজুল কবির খান সহ সংশ্লিষ্ঠ সকলকে অবহিত করে বিষয গুলো দ্রুত সমাধানের আশ্বাস দেন।
তার সাথে সফর সঙ্গী ছিলেন সন্দীপ উপজেলা বিএনপি'র যুগ্ন আহ্বায়ক নাসিরুল কবির মনির তালুকদার, সাবেক ছাত্রদলের সভাপতি বিএনপি নেতা জামসেদুর রহমান, সন্দীপ পৌরসভা বিএনপির যুগ্ম আহ্বায়কঃ মোঃ মাইনউদ্দিন, সন্দীপ পৌরসভা বিএনপি যুগ্ন আহবায়ক, সাইফুর রহমান শামীম, সন্দীপ পৌরসভা বিএনপি যুগ্ন আহবায়ক, জহিরুল ইসলাম,সন্দ্বীপ থানা যুবদলের সিনিয়র সহ সভাপতি শাহরিয়ার সজীব, বহিবিশ্ব জাতীয়তাবাদী ফোরামের সহ-সভাপতি মোবারক আলম, বহি-বিশ্বর জাতীয়তাবাদী ফোরাম এর সংগঠনিক সম্পাদক সাখাওয়াত বাবু।
উরির চরে মিল্টন ভুইয়াকে স্বাগত জানান উরির চর বিএনপির সভাপতি আব্দুর রহিম , সাধারণ সম্পাদক তার সাধারণ সম্পাদক তাহের কেরানি, সাংগঠনিক সম্পাদক ও উড়ির চর ইউনিয়ন যুবদলের যুগ্ন আহবায়ক মোহাম্মদ দিদার সহ উরির চরের সহযোগী সংগঠনের নেতা কর্মীবৃন্দ।
মিজানুর রহমান ভূঁইয়া মিল্টনের বলেন "আমাদের লক্ষ্য দেশের জনগণকে সঠিক বার্তা দেওয়া এবং একটি গণতান্ত্রিক রাষ্ট্রের ভিত্তি পুনঃপ্রতিষ্ঠা করা। তারেক রহমানের ৩১ দফা কর্মসূচি দেশের ভবিষ্যৎ উন্নয়ন এবং সুশাসনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।"
এই কর্মসূচি উরিরচর ইউনিয়নের জনগণের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে এবং জনগণ বিএনপির রাষ্ট্রকাঠামো সংস্কারের পরিকল্পনাকে আন্তরিকভাবে গ্রহণ করেছে।
এমএসএম / এমএসএম
মধুখালীতে ভুষণা - লক্ষণদিয়া বাজারে যুবদলের আঞ্চলিক অফিস উদ্বোধন
চরফ্যাশন চৌকি কোর্টে সাক্ষীকে আটকে রেখে পিপি হযরত আলীর চাঁদাবাজি
সরকারি হাসপাতালে রোগী ফেলে ডায়াগনস্টিক সেন্টারে চিকিৎসক, হাতেনাতে ধরল স্থানীয়রা
ময়মনসিংহে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর উদ্বোধন
তারাগঞ্জে ১০ বস্তা ইউরিয়া সার জব্দ,এক ব্যক্তির জরিমানা
গজারিয়া ফাউন্ডেশন এর চেয়ারম্যান এর জন্মদিন উপলক্ষে গজারিয়ায় শিক্ষার্থীদের মাঝে বৃক্ষচারা বিতরণ
সান্তহার পৌরসভার উদ্যোগে গাছের চারা ও অর্থ বিতরণ
ভোলার দৌলতখানে আজহার আলী মাধ্যমিক বিদ্যালয় ফুটবলে নবম শ্রেণি চ্যাম্পিয়ন
দুই বন্ধুর দ্বন্দ্ব মেটাতে গ্রাম্য শালিশ, রায় নিয়ে দ্বিমত করায় মারধর
গোবিপ্রবির নতুন ভিসি হিসেবে অধ্যাপক ড. মো. সোহেল হাসানের যোগদান
রুপগঞ্জে বিপুল পরিমাণ মাদকসহ ৩জন গ্রেফতার
র্যাগিং-নির্যাতনে জিরো টলারেন্স: পবিপ্রবির ১৩ শিক্ষার্থীকে শাস্তি
পিরোজপুরে দুর্নীতিবিরোধী বিতর্ক, রচনা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
Link Copied