ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

মানিকগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন গ্রেফতার


হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ photo হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ
প্রকাশিত: ২৫-১২-২০২৪ দুপুর ৪:৩৫

মানিকগঞ্জ জেলা বিএনপির কার্যালয়ে অগ্নিকাণ্ড ও নাশকতা মামলায় জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুনকে গ্রেফতার করেছে পুলিশ। 

মঙ্গলবার নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলা থেকে তাকে গ্রেফতার করা হয়। বুধবার তাকে আদালতে প্রেরণ করা হয়েছে। আব্দুল্লাহ আল মামুন মানিকগঞ্জ সদর উপজেলার তরাঘাট মিল্কভিটা এলাকার মোঃ আব্দুল মতিন মোল্লার ছেলে। আব্দুল মতিন দীঘি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান। একই মামলায় আব্দুল মতিন এজাহারভুক্ত আসামি।

পুলিশ জানায়, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় জেলা বিএনপি কার্যালয় পোড়ানো ও নাশকতার দায়ে স্বেচ্ছাসেবক দলের পৌর শাখার আহ্বায়ক অ্যাডভোকেট মুরাদ হোসেন গত ২৫ সেপ্টেম্বর মানিকগঞ্জ সদর থানায় একটি মামলা করেন। মামলায় সাবেক স্বাস্থমন্ত্রী জাহিদ মালেক, জেলা আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদকসহ ৯১ জনের নাম উল্লেখ এবং ১৫০ জনকে অজ্ঞাত আসামি করা হয়।

মানিকগঞ্জ সদর থানার ওসি এস এম আমান উল্লাহ বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনে মানিকগঞ্জ জেলা বিএনপি কার্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় দায়ের করা মামলায় জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুনকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে।

এমএসএম / এমএসএম

কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ

মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান