ঢাকা মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬

কাপ্তাইয়ে শিক্ষার্থীদের নিয়ে ফলিত পুষ্টি বিষয়ক সচেতনামূলক ক্যাম্পেইন


অর্ণব মল্লিক, কাপ্তাই photo অর্ণব মল্লিক, কাপ্তাই
প্রকাশিত: ২৫-১২-২০২৪ দুপুর ৪:৩৮

রাঙামাটির কাপ্তাই উপজেলায় শতাধিক শিক্ষার্থীদের নিয়ে অনুষ্ঠিত হলো ফলিত পুষ্টি বিষয়ক সচেতনতামূলক ক্যাম্পেইন। বুধবার (২৫ ডিসেম্বর) সকালে উপজেলার বরইছড়ি কর্ণফুলী নুরুল হুদা কাদেরী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে এই ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট (বারটান) এর আয়োজনে এবং উপজেলা কৃষি অফিসের সহযোগীতায় উক্ত  ক্যাম্পেইনে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ ইমরান আহমেদ। 

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরইছড়ি কর্ণফুলী নুরুল হুদা কাদেরি উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক জয়সীম বড়ুয়া।
শিক্ষার্থীদের মাঝে ফলিত পুষ্টি বিষয়ক প্রশিক্ষন দেন বারটান এর ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা মোঃ শরিফুল ইসলাম। এসময় কাপ্তাই উপজেলা উপ সহকারি কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ ইকবাল হোসেন এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বরইছড়ি কর্ণফুলী নুরুল হুদা কাদেরি উচ্চ বিদ্যালয় এর সহকারি প্রধান শিক্ষক হুমায়ন কবির, বিদ্যালয়ের শিক্ষক মোঃ রাসেল, পুষ্পিতা বড়ুয়া।

পরে উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশ্যে ফলিত পু্ষ্টি বিষয়ক সচেতনতামুলক বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আলোচনা করা হয় এবং
শিক্ষার্থীদের মাঝে পুষ্টি প্লেট এবং গাছের চারা বিতরণ করা হয়।।

এমএসএম / এমএসএম

কুড়িগ্রামে সারের কৃত্রিম সংকট নিয়ে বিক্ষুব্ধ কৃষকঃ প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক

সখিপুরে বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ)-র ৩১ সদস্যবিশিষ্ট অ্যাডহক কমিটি গঠিত

মনপুরায় মেঘনায় ডাকাতির সময় দেশীয় অস্ত্রসহ ৬ জলদস্যু আটক, থানায় মামলা

ভাঙনের মুখে কলাতলী, আতঙ্কে মানুষ ৩৫০ জিও ব্যাগ নিয়ে পাশে রাজিব চৌধুরী

দুর্গাপুরে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে ৫৩তম গ্রীষ্মকালীন  ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

ঘোড়াঘাটে ৫৩ পরিবারের জন্য বরাদ্দকৃত বিল শর্ত ভেঙে তৃতীয় পক্ষকে ইজারা

খুলনা সিটি কর্পোরেশনের ৬০১ কোটি টাকার বাজেট ঘোষনা

​জামাত-বিএনপি দুই ভাইয়ের ক্ষমতার দাপটে সিআরবিসিতে বৃদ্ধের দোকান ভাঙচুর

নড়াইলে সর্বজনীন পেনশন মেলা অনুষ্ঠিত

কুড়িগ্রামে গোডাউন ভেঙে শতাধিক বস্তা সার লুট হওয়ার অভিযোগ

ধর্ষণ চেষ্টা মামলার আসামী জামিনে বেড়িয়ে এসে বাদীকে হত্যা চেষ্টা

কুড়িগ্রামে পুকুরে ডুবে খালাতো ভাইবোনের মৃত্যু