ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

দৈনিক সকালের সময় পত্রিকায় সংবাদ প্রকাশ

রায়গঞ্জে অবৈধ স্থাপনা নির্মাণ বন্ধ করে দিল প্রশাসন


সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ photo সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ
প্রকাশিত: ২৫-১২-২০২৪ রাত ৮:১৫

সিরাজগঞ্জের রায়গঞ্জে সরকারি জমিতে অবৈধ স্থাপনা নির্মাণ বন্ধ করে দিয়েছে প্রশাসন। 

বুধবার 'রায়গঞ্জে জেলা পরিষদের জমিতে অবৈধ স্থাপনা' শিরোনামে দৈনিক সকালের সময় পত্রিকার অনলাইন ভার্সনে সংবাদ প্রকাশের পর উর্ধতন কর্তৃপক্ষের নির্দেশে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোছা. খাদিজা খাতুনের হস্তক্ষেপে এই অবৈধ স্থাপনা নির্মাণ কাজ বন্ধ করা হয়। 

জানাযায়, রায়গঞ্জ পৌর এলাকার ধানগড়া- কাঠেরপুল সড়কের পূর্ব লক্ষীকোলা বাজারের রাস্তার গাঁ ঘেষে জেলা পরিষদের জায়গায় পাকা স্থাপনা নির্মাণ করছেন ধানগড়া ইউনিয়নের রৌহা গ্রামের মৃত জলিলের ছেলে  বেলাল হোসেন ও তার ছেলে সোহেল রানা। দীর্ঘদিন টিনের ঘর তুলে ব্যবসা পরিচালনা করে আসলেও প্রভাব খাটিয়ে এই পাকা স্থাপনা নির্মাণ কাজ শুরু করেন তারা।  

এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার ভূমি খাদিজা খাতুন বলেন, এ বিষয়ে অভিযোগ পাওয়ার পরে উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে জেলা পরিষদের জায়গায় অবৈধভাবে নির্মাণাধীন স্থাপনার কাজটি  বন্ধ করে দেওয়া হয়েছে। তবে ঘটনা স্থালে অভিযুক্ত কাওকে পাওয়া যায়নি। 

এমএসএম / এমএসএম

টঙ্গীতে কাবাডি চ্যাম্পিয়নশিপ ২০২৬: মাদক থেকে যুবসমাজকে দূরে রাখতে পুলিশের ক্রীড়া আয়োজন

নোয়াখালী শহরে যানজট নিরসনের দাবীতে মানববন্ধন ও স্মারক লিপি প্রদান

কুয়াকাটায় ভুয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিচয়ে প্রতারণা, রাসেলের এক বছরের কারাদণ্ড

সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে কাউনিয়ায় যুবদলের বিক্ষোভ

মান্দায় ক্যান্টিলিভারের মান পরিদর্শনে বিভাগীয় প্রকৌশলী

ধামরাইয়ে প্রেমিকার বাড়ি থেকে প্রেমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, মা-মেয়ে আটক

মুকসুদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩

টাঙ্গাইল প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন

সরকার বেঈমানি দিয়ে যাত্রা শুরু করেছে: ইমরান ইমন

নিজ বসতবাড়ি থেকে বিতারিত হয়ে মেয়ের বাসায় দিন কাটাচ্ছে পিতা-মাতা

২৮ ঘন্টা পর অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলেন হাফেজ রিপন

সাগরে গভীর নিম্নচাপ: উত্তাল ঢেউয়ে রাঙ্গাবালীর ট্রলারডুবি, উদ্ধার ৯ জেলে

বিশ্বম্ভরপুরে মৎস্যজীবী সমিতির বিরোধে প্রতিপক্ষের হামলায় আহত ৬