টাঙ্গাইল জেলার শ্রেষ্ঠ পুলিশ অফিসার হিসেবে পুরস্কার পেলেন (ওসি) মোঃ রফিকুল ইসলাম
টাঙ্গাইল জেলার মধ্যে আইন-শৃঙ্খলা ডিউটি পালনে নাগরপুর থানা প্রথম স্থান অর্জন করায় জেলা পুলিশ সুপার অফিসের আয়োজনে পুলিশ সুপার জনাব মো: সাইফুল ইসলাম সানতু (বিপিএম) এর নিকট থেকে টাঙ্গাইল জেলার শ্রেষ্ঠ পুলিশ অফিসার হিসেবে ক্রেস্ট প্রদান ও মোটরসাইকেল পুরস্কার গ্রহণ করলেন নাগরপুর থানার চৌকশ অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলাম। পুলিশি টহল জোরদারসহ ২০২৪ শারদীয় দুর্গাপূজায় আইনশৃঙ্খলা পরিস্থিতির সার্বিক উন্নয়ন ও পুলিশের মনোবল বৃদ্ধিসহ, পুলিশের ভাবমূর্তি ও সুনাম বজায় রেখে দায়িত্ব পালন করায় ভালো কাজের জন্য এই উত্তম পুরস্কারে ভূষিত হন তিনি।
সোমবার (২৩ ডিসেম্বর) জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় জেলা পুলিশের শীর্ষ পর্যায়ের অফিসারদের উপস্থিতিতে আনুষ্ঠানিক পুরস্কার ও সম্মাননা প্রদান করেছেন জেলা পুলিশ সুপার জনাব মোঃ সাইফুল ইসলাম সানতু। পাশাপাশি তাকে দায়িত্ব পালনে উৎসাহিত ও বিভিন্ন দিকনির্দেশনা দেওয়া হয়।
এক প্রতিক্রিয়ায় থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, পেশাগত সাফল্যে আমি খুব আনন্দিত। পেশাগত দায়িত্ব পালনে আমি সর্বদা নিজের শ্রেষ্ঠত্ব দিয়ে চেষ্টা করি। এই অর্জন আমার কাজের গতি আরও বাড়িয়ে দিবে।
তিনি আরও বলেন, এই অর্জনের জন্য আমি কৃতজ্ঞতা জানাই মান্যবর জেলা পুলিশ সুপার জনাব মো. সাইফুল ইসলাম সানতু (বিপিএম) স্যার ও আমার প্রানপ্রিয়, সুযোগ্য, দায়িত্বশীল সহকর্মীদের।
T.A.S / T.A.S
তাহিরপুরে ধুমধাম করে ১৩ বছরের কিশোরীকে বিয়ে দেওয়ার প্রস্তুতি ভেঙে দিলেন উপজেলা প্রশাসন।
চবিতে ‘একেএম ফজলুল কাদের চৌধুরী হল’ নামকরণের দাবিতে মানববন্ধন
আনোয়ারায় পূর্ব শত্রুতায় জেরে স্থানীয় যুবদল নেতার উপর হামলার অভিযোগ
পঞ্চগড়ে মাইকে ঘোষণা দিয়ে চা বাগান দখল চেষ্টার অভিযোগ
পেকুয়ায় বন বিভাগের অভিযানে মিশিয়ে দেওয়া হলো অবৈধ বালুর স্তূপ
গুরুদাসপুর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আব্দুল মতিন গ্রেপ্তার
বেশি দামে সার বিক্রি, দুই ব্যবসায়ীকে জরিমানা
বেনাপোল স্থলবন্দর পরিচালক বদলি,আলোচনায় সাবেক পরিচালক মামুন
গৌরনদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের ওপর হামলার প্রতিবাদে সাংবাদিকদের মানববন্ধন, থানায় মামলা, গ্রেফতার ২
মধুখালীতে নবাগত ইউএনও এর সাথে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির ফুলের শুভেচ্ছা বিনিময়।
হাটহাজারীতে চাঞ্চল্যকর নুরুল আজিম হত্যার প্রধান আসামী গ্রেফতার
চুয়াডাঙ্গার সিমান্তগুলোতে স্বর্ণ পাচারের বাহকরা ধরা পরলোও অধরাই নেপথ্যের হোতারা