মোরেলগঞ্জে ছাত্রলীগ নেতাকে আটক করতে গিয়ে ওসি সহ ২ পুলিশ সদস্য আহত
বাগেরহাটের মোরেলগঞ্জে আত্মগোপনে থাকা মীর বনি আমীন (২৮) নামে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের এক নেতাকে আটকের পরে হামলার শিকার হয়েছে থানার ওসিসহ ৩ পুলিশ কর্মকর্তা। বুধবার (২৫ ডিসেম্বর) দিবাগত রাত ১২ টার দিকে খাউলিয়া ইউনিয়নের বানিয়াখালী গ্রামে এ ঘটনা ঘটে।
আহতরা হচ্ছেন মোরেলগঞ্জ থানার ওসি মো. রাকিবুল হাসান, এএসআই রবিউল ইসলম ও কনস্টেবল মো. শাহীন খান। এদেরকে রাত দেড়টার দিকে উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। বনি আমীন পার্শ্ববর্তী শরণখোলা উপজেলার রায়েন্দা গ্রামের মো. হারুন অর রশিদের ছেলে।
পুলিশ জানায়, গত ৫ আগষ্ট ঢাকার মিরপুর এলাকায় ছাত্র-জনতার বিপ্লবে হামলাকারি ছাত্রলীগ নেতা মীর বনি আমীনসহ কয়েকজন নেতাকর্মী মোরেলগঞ্জে তার আত্মীয়ের বাড়িতে আত্মগোপনে রয়েছে এমন সংবাদের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযান চালিয়ে বনি আমীনকে আটক করে। ওই সময় বনি আমীন ও তার সহযোগীরা ধারালো অস্ত্র ও লাঠিসোটা নিয়ে পুলিশের ওপর হামলা করে। এতে অভিযানে নেতৃত্বদানকারি কর্মকর্তা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানসহ ৩ জন আহত হন। রাত দেড়টার দিকে তাদেরকে উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়।
এ ঘটনার সত্যতা স্বীকার করে মোরেলগঞ্জ থানার ওসি বলেন, বনি আমীনকে আটকের সময় কয়েকজনে মিলে পুলিশের কাজে বাঁধা দেয়। এক পর্যায়ে পুলিশের ওপর হামলা করে। এ ঘটনায় থানার এসআই রাম উত্তম রায় বাদি হয়ে একটি মামলা দায়ের করেছেন। যার মামলা নং- ২৯.তারিখ-২৬.১২.২০২৪। বনি আমীনকে বৃহস্পতিবার বেলা ১১টার দিকে বাগেরহাট আদালতে সোপর্দ করা হয়েছে।
T.A.S / T.A.S
তাহিরপুরে ধুমধাম করে ১৩ বছরের কিশোরীকে বিয়ে দেওয়ার প্রস্তুতি ভেঙে দিলেন উপজেলা প্রশাসন।
চবিতে ‘একেএম ফজলুল কাদের চৌধুরী হল’ নামকরণের দাবিতে মানববন্ধন
আনোয়ারায় পূর্ব শত্রুতায় জেরে স্থানীয় যুবদল নেতার উপর হামলার অভিযোগ
পঞ্চগড়ে মাইকে ঘোষণা দিয়ে চা বাগান দখল চেষ্টার অভিযোগ
পেকুয়ায় বন বিভাগের অভিযানে মিশিয়ে দেওয়া হলো অবৈধ বালুর স্তূপ
গুরুদাসপুর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আব্দুল মতিন গ্রেপ্তার
বেশি দামে সার বিক্রি, দুই ব্যবসায়ীকে জরিমানা
বেনাপোল স্থলবন্দর পরিচালক বদলি,আলোচনায় সাবেক পরিচালক মামুন
গৌরনদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের ওপর হামলার প্রতিবাদে সাংবাদিকদের মানববন্ধন, থানায় মামলা, গ্রেফতার ২
মধুখালীতে নবাগত ইউএনও এর সাথে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির ফুলের শুভেচ্ছা বিনিময়।
হাটহাজারীতে চাঞ্চল্যকর নুরুল আজিম হত্যার প্রধান আসামী গ্রেফতার
চুয়াডাঙ্গার সিমান্তগুলোতে স্বর্ণ পাচারের বাহকরা ধরা পরলোও অধরাই নেপথ্যের হোতারা