কামারখন্দে ট্রেনে কাটা পড়ে এক চা বিক্রেতার মৃত্যু
কামারখন্দ উপজেলায় ট্রেনে কাটা পড়ে কোহিনুর বেগম (৪৫) নামে এক চা দোকানির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) বেলা ১২টার দিকে উপজেলার আলোকদিয়ার গ্রামে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত কোহিনুর বেগম আলোকদিয়া গ্রামের হাসান শিকদারের স্ত্রী। স্থানীয়রা জানান, তিনি দীর্ঘদিন ধরে চায়ের দোকান চালিয়ে জীবিকা নির্বাহ করে আসছিলেন। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়, ঢাকা থেকে চিলাহাটিগামী “নীলসাগর এক্সপ্রেস” ট্রেনটি রেলসেতু অতিক্রম করার সময় কোহিনুর বেগম ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান।
জামতৈল রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার আবু হান্নান বলেন, “ট্রেনে কাটা পড়ে একজন নারীর মৃত্যুর খবর পেয়েছি। মৃতদেহ এখন তার নিজ বাড়িতেই আছে।” এ বিষয়ে সিরাজগঞ্জ বাজার রেলওয়ে থানার এসআই তপন ঘোষ জানান, “নীলসাগর এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে তার মৃত্যু হয়েছে। আমরা ঘটনাস্থলে উপস্থিত হয়েছি এবং পরবর্তী আইনানুগ কার্যক্রম চলমান রয়েছে।”
T.A.S / T.A.S
ঘিওরে তিন হাসপাতালে অভিযান, ৭৬ হাজার টাকা জরিমানা; সিলগালা একটি
বাঘায় অবৈধ মাটি উত্তোলনের দায়ে গাড়ির মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড
নদী পেরিয়ে দুর্গম চরের স্কুলে জেলা প্রশাসক
শ্যামনগরে সচেতন নাগরিক সমাজের বক্তব্যের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন
আদমদীঘিতে ইউএনও-এর বিদায় ও নবাগত যোগদান সংবর্ধনা
অভয়নগরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই বন্ধু গুরুতর আহত
কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯৮
ধামইরহাটে আদিবাসীদের র্যালি, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
ধামইরহাটে ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে বাংলা কিউআর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
রাণীশংকৈলের লেহেম্বা ইউনিয়নে মহিলা সার ডিলার মিথিলা নিয়োগ পাওয়ায় কৃষকরা খুশি
বেনাপোল বন্দরে মিথ্যা ঘোষণায় আনা ট্যালকম পাউডার চালান আটক
গজারিয়া উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কর্মসূচির উদ্ধোধন