খাগড়াছড়িতে ৬ শতাধিক অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ
বাংলাদেশ সেনাবাহিনীর খাগড়াছড়ির রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শরীফ মো. আমান হাসান বলেছেন, পাহাড়ে নিরাপত্তা, শান্তি ও সম্প্রীতি রক্ষার পাশাপাশি মানুষের আর্থ-সামাজিক উন্নয়নে সেনাবাহিনীর চলমান প্রচেষ্টা অব্যাহত থাকবে। পাশাশি আগামী কয়েক দিনের মধ্যে খাগড়াছড়িতে চলমান হত-দরিদ্র চিকিৎসা সেবা বৃহৎকারে শুরু করবে খাগড়াছড়ি সেনা রিজিয়ন।
বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকালে খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট স্কুল এন্ড কলেজ মাঠে অসহায় ও দুস্থ শীর্তাত মানুষের কম্বল বিতরণকালে এসব কথা বলেন তিনি।
এসময় রিজিয়ন কমান্ডার আরো বলেন, সেনাবাহিনীর খাগড়াছড়ি রিজিয়নের আওতাধীন প্রতিটি জোন থেকে শীতার্ত মানুষের মাঝে ধারাবাহিকভাবে শীতবস্ত্র বিতরণ করা হবে হচ্ছে।
খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শরীফ মো. আমান হাসান আরো বলেন, পার্বত্য জেলা খাগড়াছড়িতে শান্তি ও সম্প্রীতি বজায় রাখার লক্ষ্যে খাগড়াছড়ি রিজিয়ন নিয়মিতভাবে বিভিন্ন ধরণের জনকল্যাণমূলক কর্মসূচী পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় খাগড়াছড়ি রিজিয়নের উদ্যোগে অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র উপহার প্রদান করা হয়েছে। শীতবস্ত্র বিতরণকালে খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার বলেন, অসহায় ও দুস্থ মানুষের কল্যাণে খাগড়াছড়ি রিজিয়ন সবসময় পাশে ছিল রয়েছে এবং থাকবে। আগামীতে এই ধরণের জনকল্যাণমূলক কাজের ধারাবাহিকতা অব্যাহত থাকবে।
সেনাবাহিনীর পক্ষ হতে শীতবস্ত্র উপহার পেয়ে সাধারণ জনগণ আনন্দিত হন এবং সেনাবাহিনীর প্রতি তাদের কৃতজ্ঞতা প্রকাশ করেন। এসময় খাগড়াছড়ি রিজিয়নের বিএম মেজর শাহাদাত রহমান, মেজর স্টাফ অফিসার মেজর মো. জাবির সোবহান মিয়া।
T.A.S / T.A.S
ময়মনসিংহে সিএনজিকে বাসের ধাক্কা, নিহত ৭
বাগেরহাটের ফকিরহাটে ঘরের ভেতর থেকে সাবেক ইউপি সদস্যের মৃতদেহ উদ্ধার
ঘিওরে শারদীয় দুর্গোৎসবে প্রতিমার রুপ ও সৌন্দর্য্য ফুঁটিয়ে তুলতে মহাব্যস্ত শিল্পীরা
শার্শা সীমান্তে আখের বাম্পার ফলন
ভূরুঙ্গামারীতে তরুণীকে আটকে রেখে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১
লেখালিখি হোক সমাজ সংস্কারের হাতিয়ার: লেখক এস এম মাসুদ রানা
বিলাইছড়িতে জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে আলোচনা সভা
জলবায়ু পরিবর্তন ও বাস্তুচ্যুতি সংক্রান্ত সংসদীয় ককাসের সদস্য হলেন আবুল হোসেন খান
রায়গঞ্জে র্যালি-আলোচনায় জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত
আত্রাইয়ে জাতীয় উৎপাদনশীলতা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
তারুণ্যের উন্নয়নে নিবেদিত প্রাণ অধ্যক্ষ আব্দুর রহমান রিজভী
বড়লেখায় দৈনিক "মৌলভীবাজার প্রতিদিন" প্রত্রিকার আনুষ্ঠানিক শুভযাত্রা