লালমনিরহাটে স্বাস্থ্যকর শহর গ্রাম কর্মসূচি উপলক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা
লালমনিরহাটে স্বাস্থ্যকর গ্রাম করি,শিশুদের ভবিষ্যৎ এগিয়ে রাখি এই প্রতিপাদ্যকে সামনে রেখে হেলদি ভিলেজ ইন আরবান প্রোগ্রাম ( স্বাস্থ্যকর শহর গ্রাম) কর্মসূচি উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) লালমনিরহাট জেলা শহরে পুরাতন জেলা পরিষদ মিলায়তনে ম্যাক্স ফাউন্ডেশন বাংলাদেশ এবং ইকো-সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ESDO)-এর যৌথ উদ্যোগে এবং কানাডা সরকারের আর্থিক সহায়তায় গ্র্যান্ড চ্যালেঞ্জ কানাডার (GCC) মাধ্যমে পরিচালিত "হেলদি ভিলেজ ইন আরবান প্রোগ্রাম (স্বাস্থ্যকর শহরে গ্রাম কর্মসূচী) লালমনিরহাট জেলার গ্রামীণ ও শহরতলির জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে ২০২২ সাল থেকে কাজ করে আসছে। চার বছরব্যাপী (২০২২-২০২৬) এই প্রকল্পটি লালমনিরহাট সদর এবং আদিতমারী উপজেলায় মোট ছয়টি ইউনিয়ন ও একটি পৌরসভায় বাস্তবায়িত হচ্ছে। প্রকল্পের মাধ্যমে ১,৫৭,০০০ পরিবারের জন্য স্বাস্থ্যসেবা, পুষ্টি এবং নিরাপদ পানি ও স্যানিটেশনের সুযোগ বৃদ্ধি করে শিশুর খর্বকায় হ্রাসের লক্ষ্যে কাজ করে যাচ্ছে যার ফলে শিশুর খর্বকায় ৩০.৯০% থেকে ২৭.৮০% হ্রাস পেয়েছে।
শিশুদের পুষ্টি এবং মায়েদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা। নিরাপদ পানি, স্যানিটেশন ও স্বাস্থ্যবিধি বিষয়ক সচেতনতা বৃদ্ধি। প্রতিবন্ধী শিশু ও পরিবারের জন্য স্বাস্থ্য ও পুষ্টিসেবার সুযোগ বৃদ্ধি। স্থানীয় উদ্যোক্তা এবং বাজার ব্যবস্থার উন্নয়ন। প্রাকৃতিক দুর্যোগ প্রভাব মোকাবেলায় লক্ষ্যভিত্তিক জনগোষ্ঠীর সক্ষমতা বৃদ্ধি হেলদি ভিলেজ ইন আরবান প্রকল্পের মূল লক্ষ্য ছিল।
ইকো-সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন, প্রজেক্ট ম্যানেজার মাসুদ রানা সঞ্চালনায়, উপস্থিত ছিলেন ম্যাক্স ফাউন্ডেশন বাংলাদেশের প্রজেক্ট ম্যানেজার ডা.মিঠুন গুপ্ত, ওয়াস ভ্যালুচে ইন স্পেশালিস্ট আমিনুল ইসলাম মৃধা, ইকো-সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন, নিউটিশন এন্ড ক্যাপাসিটি বিল্ডিং স্পেশালিস্ট ড. তোফায়েল মোহাম্মদ আলমগীর আজাদ, মিল স্পেশালিস্ট হাফিজুর রহমান সহ জেলায় সকল স্তরের প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
T.A.S / T.A.S
সরকারি চাকরির শুরুর বেতন ৫০০ টাকা, এখন ছয়তলা ভবন- প্রাইভেট গাড়ি-সম্পত্তি
ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ
দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু
স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা
শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব
রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ
নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩
উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল
পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ
শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়
ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ
দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি