গোজু রিউ ই কাতা প্রতিযোগিতায় রাজশাহী শিক্ষাবোর্ড রানার আপ
২য় উম্মুক্ত গোজু রিউ ই কাতা প্রতিযোগিতায় রাজশাহী শিক্ষা বোর্ডের টিম রানার আপ হয়েছে। রাজশাহী শিক্ষা বোর্ডের টিমের পদকপ্রাপ্ত খেলোয়াড়রা হলেন শেখ মাহমুুদুন নবী তুষার- স্বর্ণ পদক (খেলোয়াড়), মো. ফরিদ হোসেন- স্বর্ণ পদক (খেলোয়াড়), মো. রুবেল খান- স্বর্ণ পদক (খেলোয়াড়), মোসা. ফাতেমা- স্বর্ণ পদক (খেলোয়াড়), ০৫। মোসা. সোমা খাতুন- স্বর্ণ পদক (খেলোয়াড়), নুর মোহাম্মদ সাদ- স্বর্ণ পদক (খেলোয়াড়), অনিরুদ্ধ ঘোষ অনি- স্বর্ণ পদক (খেলোয়াড়), মো. জীবন রানা- রৌপ্য পদক (খেলোয়াড়), পারভেজ হোসেন- তাম্র পদক (খেলোয়াড়), অরিন্দম ঘোষ রূদ্ধ- তাম্র পদক (খেলোয়াড়), তন্ময় ঘোষ সুজন- সহকারী কোচ, এবং শেখ মাহমুুদুন নবী তুষার- কোচ।
উল্লেখ্য, গত ৯ অক্টোবর অনুষ্ঠিত ২য় গোজু রিউ ই কাতা প্রতিযোগিতায় ২০ টি দেশ অংশগ্রহণ করে। উক্ত প্রতিযোগিতায় রাজশাহী শিক্ষা বোর্ডের টিম অংশগ্রহণ করে সাফল্যের সাথে ৭ টি স্বর্ণ, ১টি রৌপ্য ও ২টি তাম্র পদক অর্জন করে আন্তর্জাতিক পর্যায়ে রানার আপ হওয়ার গৌরব অর্জন করেছে। উক্ত খেলার রানার আপ ট্রফি রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. মো. অলীউল আলম ও সচিব প্রফেসর মো. হুমায়ূন কবীরসহ রাজশাহী শিক্ষা বোর্ডের কর্মকর্তাগণের হাতে বিজয় ট্রফি তুলে দেন ক্রীড়া অফিসার মো. ওয়ালিদ হোসেন, সহকারী ক্রীড়া অফিসার মো. হাসান আলী, কোচ শেখ মাহমুদুন নবী তুষার ও তন্ময় ঘোষ সুজনসহ খেলোয়াড়বৃন্দ।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রফেসর মো. আরিফুল ইসলাম, কলেজ পরিদর্শক মো, এনামুল হক, বিদ্যালয় পরিদর্শক মহা. জিয়াউল হক, সিনিয়র সিষ্টেম এনালিষ্ট প্রকৌশলী মোহাম্মদ শফিকুল ইসলাম, উপ-পরীক্ষা নিয়ন্ত্রক (সনদ ও রেকর্ড) মো. মুঞ্জুর রহমান খান, উপ-সচিব (ভান্ডার) মোহা. দুরুল হোদা, উপ-কলেজ পদির্শক লিটন সরকার, উপ-বিদ্যালয় পরিদর্শক মো. ফরিদ হাসান, রাজশাহী শিক্ষা বোর্ডের কর্মচারী ইউনিয়নের সভাপতি মোহা. হুমায়ন কবীর ও সাধারণ সম্পাদক মো. মাহাবুব আলী।
T.A.S / T.A.S
হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে
জনগনের উপরে যারা ক্ষমতা দেখান তারা জনগনের শত্রু, দেশের শত্রু, সরকারের শত্রু : জহির উদ্দিন স্বপন
বারহাট্টায় মাদক বিরোধী ক্যাম্পেইন অনুষ্ঠিত
কুমিল্লায় প্রায় ৫২ কোটি টাকার উদ্ধারকৃত মাদকদ্রব্য ধ্বংস করল বিজিবি
মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুই জনের মৃত্যুদণ্ড
ধামরাইয়ে পানিতে ডুবে ৭বছরের শিশুর মৃত্যু
লামায় জেলা পরিষদ কর্তৃক কৃষকদের মাঝে ফলজ ও বনজ চারা বিতরণ
উপকূলের পরিবেশ পুনরুদ্ধারে শ্যামনগরে ১০ লাখ বীজ রোপণ উদ্যোগ
কৃষিপণ্য উৎপাদন ও রপ্তানির সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: কৃষি মন্ত্রী
চকরাজাপুর উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সদস্য মিটিং অনুষ্ঠিত
আত্রাইয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
না ফেরার দেশে চলে গেলেন দর্শনা পুরাতন বাজারের পরিচিত মুখ বকুল শাহ