শাহজাদপুরে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময়
সিরাজগঞ্জের শাহজাদপুরে নবাগত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মুহাম্মদ নজরুল ইসলাম এর সাথে শাহজাদপুর উপজেলা পর্যায়ের সরকারি কর্মকর্তা, সাংবাদিক ও গণ্যমাণ্য ব্যক্তিবর্গের সমন্বয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) দুপুরে উপজেলা শহীদ স্মৃতি সম্মেলন কক্ষে, উপজেলা প্রশাসনের আয়োজনে এ মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন, সিরাজগঞ্জ জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মুহাম্মদ নজরুল ইসলাম। উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুজ্জামানের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, সহকারী পুলিশ সুপার (শাহজাদপুর সার্কেল) মো. কামরুজ্জামান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. আরিফুজ্জামান আরিফ, সিনিয়র সহ-সভাপতি আব্দুল জব্বার, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব আইয়ুব আলী, উপজেলা জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সভাপতি মো. নিজাম উদ্দিন, শাহজাদপুর প্রেসক্লাবের সভাপতি এম.এ জাফর লিটন, সাধারণ সম্পাদক মো. আল আমিন হোসেন জুলাই-আগস্টের শহিদ পরিবারের প্রতিনিধি সুলতান মাহমুদ প্রমূখ।
এ মতবিনিময় সভায় শাহজাদপুরের বিভিন্ন কর্মকান্ড ও উন্নয়ন মূলক কাজের ব্যাপারে আলোচনা করা হয়। এসময় জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মুহাম্মদ নজরুল ইসলাম বলেন- শাহজাদপুরের উন্নয়নমূলক কাজের ধারা অব্যাহত রাখতে তিনি কাজ করে যাবেন।
T.A.S / T.A.S
চরভদ্রাসন স্বাস্থ্যকমপ্লেক্সে হটাৎ উপস্থিত স্বাস্থ্যমন্ত্রী
গলাচিপায় মাদ্রাসাছাত্র অপহরণ, ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি
জয়পুরহাটের ৬ জন হকি খেলোয়াড় যাচ্ছেন চীনে অনূর্ধ্ব-২০ এশিয়া কাপে
মনপুরা ইউপি নির্বাচন নিয়ে বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান জানিয়েছেন চেয়ারম্যান প্রার্থী জিয়াউর রহমান
বাঘায় মাদকসহ বিভিন্ন অপরাধে ৬ জন আটক, চরাঞ্চলে রাতভর অভিযান
ফসলের জমি থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার
আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে চলছে রোদেলা টাওয়ারের কাজ
ধুনটে নার্সের পারিবারিক বিরোধে চিকিৎসককে জড়িয়ে অপপ্রচারের অভিযোগ
অষ্টগ্রাম রাস গোবিন্দ উচ্চ বিদ্যালয়ের পলাতক প্রধান শিক্ষক আব্দুস শহিদের অপসারণের দাবীতে মানববন্ধন
মহেশখালী থেকে অস্ত্রের চালান ঠেকাল পুলিশ:গ্রেফতার ২ জন
মাদকমুক্ত সমাজ গড়তে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রতিমন্ত্রী মীর হেলালের
দলীয় পদ থেকে অব্যাহতি চেয়ে সংবাদ সম্মেলন