খুলনায় মৎস্য অধিদপ্তর কর্তৃক আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদের মানববন্ধন
উপসচিব পদে মেধার ভিত্তিতে শতভাগ পদোন্নতি এবং কৃত্য পেশাভিত্তিক মন্ত্রণালয় প্রতিষ্ঠার দাবিতে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে খুলনা মৎস্য অধিদপ্তর কর্তৃক মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১ টায় বিভাগীয় আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদের আয়োজনে বিভাগীয় মৎস্য অফিসের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন খুলনা জেলার আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদের মৎস্য অধিদপ্তর খুলনার সমন্বয়ক ও সিনিয়র সহকারী পরিচালক মোঃ জাহিদুল হাসান, বিভাগীয় মৎস্য দপ্তরের সিনিয়র সহকারী পরিচালক মোঃ মনিরুল মামুন, জেলা মৎস্য কর্মকর্তা ফারহানা তাসলিমা, ডেপুটি প্রজেক্ট ডিরেক্টর সরোজ কুমার মিস্ত্রী, মৎস্য পরিদর্শন ও মাননিয়ন্ত্রণ কার্যালয়ের মৎস্য পরিদর্শন ও মাননিয়ন্ত্রণ কর্মকর্তা জাকারিয়া রবিন, কোয়ালিটি কন্ট্রোল ল্যাবরেটরির মৎস্য পরিদর্শন ও মাননিয়ন্ত্রণ কর্মকর্তা শাহী ইমরান রাসেল।
মানববন্ধনে বক্তারা বলেন, নিজ নিজ পেশাভিত্তিক মন্ত্রণালয় থেকে পদোন্নতি দিতে হবে, উপসচিব পদে নিয়োগ হবে উম্মুক্ত পরীক্ষার মাধ্যমে। আন্তঃক্যাডার বৈষম্য নিরসন করতে হবে এবং শিক্ষা ও স্বাস্থ্য ক্যাডার আলাদা করার চিন্তা বাদ দেওয়ার দাবি জানান বক্তারা।
এমএসএম / এমএসএম
কবিরহাট পৌরসভার প্রথম নারী মেয়র প্রার্থী নূর জাহান গাজীর মৃত্যু
বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে কর্মসংস্থান সৃষ্টি করতে চায় এই সরকার, ভোলায় - প্রতিমন্ত্রী আমিনুল হক
নেত্রকোণার কেন্দুয়ায় খুনের মামলার আসামি চারদিন পার হলেও গ্রেপ্তার হয়নি কেউ
পরীক্ষা ব্যবস্থা ডিজিটালাইজেশনে একিউএ গ্লোবালের সঙ্গে এনইউ'র চুক্তি
মেয়াদোত্তীর্ণ ও নকল ওষুধ, টুঙ্গিপাড়ায় দুই ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা
কুড়িগ্রামের চরে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ১
গলাচিপায় স্ব-কর্মসংস্থান সৃষ্টিতে ঋণের চেক বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
গলাচিপায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
জিয়ানগরে আন্তর্জাতিক প্রবীন দিবস উদ্যাপিত
নেত্রকোণায় মহিলা ডিগ্রি কলেজে অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ,শিক্ষক ও কর্মচারীদের কর্মবিরতি পালন
চারঘাটে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল উদ্ধার করলো র্যাব-৫
আত্রাইয়ে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন