জয়পুরহাটে বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির বার্ষিক সাধারণ সভা আনুষ্ঠিত
জয়পুরহাটে বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির বার্ষিক সাধারণ সভা-২০২৩-২৪ শুক্রবার দুপুরে পাচুরচক রোডস্থ নিজস্ব কার্যালয়ে আনুষ্ঠিত হয়।
বিসিডিএস এর জয়পুরহাট জেলা শাখার আহবায়ক কাজল আহমেদ এর সভাপতিত্বে প্রধান অতিথি'র বক্তব্য দেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মাসুদ রানা প্রধান।
আনুষ্ঠানে প্রধান আলোচকের বক্তব্য দেন বিসিডিএস এর রাজশাহী জেলা শাখার সভাপতি ও কেন্দ্রীয় পরিচালনা পরিষদের সাবেক সহ-সভাপতি আলহাজ্ব মো: হারুনুর রশীদ।
জেলা বিসিডিএস এর সদস্য রেজাউল করিমের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর থানা বিএনপির সভাপতি এ্যাড. হেনা কবির, শহর বিএনপির সাধারণ সম্পাদক আবু রায়হান উজ্জ্বল প্রধান, সমিতির যুগ্ম আহবাক ফারুক হোসেন, অতিরিক্ত পিপি অ্যাড. এটিএম মিজানুর রহমান, সমিতির সদস্য আব্দুর রাজ্জাক, আকতার হোসেন, ফারিয়া'র জেলা ও বিভাগীয় সাধারণ সম্পাদক তোফায়েল আহমেদ জুয়েলসহ সমিতির অন্যান্য সদস্য ও জেলা ম্যানেজার ফোরামের সদস্য বৃন্দ।
সভায় বার্ষিক আয় ব্যয়ের হিসাব পেশ করা হয় তা অনুমোদন করা হয়। গত কমিটির আমলে ১ লাখ ৩৫ হাজার ৯ শত ৩২ টাকা সমিতির তহবিল হতে কাঁচা ভাউচারের মাধ্যমে অর্থ তছরুপের উল্লেখ করা হয় এ বিষয়ে ব্যবস্থা গ্রহণের বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়।
T.A.S / T.A.S
ঘিওরে তিন হাসপাতালে অভিযান, ৭৬ হাজার টাকা জরিমানা; সিলগালা একটি
বাঘায় অবৈধ মাটি উত্তোলনের দায়ে গাড়ির মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড
নদী পেরিয়ে দুর্গম চরের স্কুলে জেলা প্রশাসক
শ্যামনগরে সচেতন নাগরিক সমাজের বক্তব্যের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন
আদমদীঘিতে ইউএনও-এর বিদায় ও নবাগত যোগদান সংবর্ধনা
অভয়নগরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই বন্ধু গুরুতর আহত
কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯৮
ধামইরহাটে আদিবাসীদের র্যালি, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
ধামইরহাটে ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে বাংলা কিউআর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
রাণীশংকৈলের লেহেম্বা ইউনিয়নে মহিলা সার ডিলার মিথিলা নিয়োগ পাওয়ায় কৃষকরা খুশি
বেনাপোল বন্দরে মিথ্যা ঘোষণায় আনা ট্যালকম পাউডার চালান আটক
গজারিয়া উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কর্মসূচির উদ্ধোধন