খাগড়াছড়িতে দুই আ’লীগ নেতা, ১২ টি পরিবারের ভূমি দখলের , প্রতিবাদে সংবাদ সম্মেলন
খাগড়াছড়ি সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মো. জাহাঙ্গীর আলম ও তার ছোট ভাই খাগড়াছড়ি পৌর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বুলবুল আহম্মদ কর্তিক বেদখলি ভূমি উদ্ধারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে ১২টি পাহাড়ি ও বাঙালি পরিবার। শুক্রবার (২৭ ডিসেম্বর) সকালে খাগড়াছড়ি প্রেসক্লাবে খাগড়াছড়ি ইউনিয়নের গামারীঢালা মৌজার ক্ষতিগ্রস্ত পরিবারবর্গ ব্যানারে আয়োজিত সাংবাদিক সম্মেলনে পরিবারগুলো এ দাবি জানান।
সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, আওয়ামী লীগ নেতা মো. জাহাঙ্গির আলম ও তার ছোট ভাই বুলবুল আহম্মদ’র বিরুদ্ধে ক্ষমতার দাপট দেখিয়ে গামারীঢালা মৌজার ১২টি পরিবারের প্রায় ৬ একর জায়গা জোরপূর্বক তিন দশকের অধিক সময় বেদখল করে রেখেছে। দখলীয় জায়গায় বাসভবন, দোকান, অস্থায়ী শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণ, পুকুর, বাগান, জমি চাষ করে ভোগদখল করে যাচ্ছেন। ভুক্তভুগি পরিবারকে বিভিন্ন ভাবে হুমকি-ধুমকি দিয়ে হয়রানির কারণে অনেক পরিবার এলাকা ছাড়তে বাধ্য হয়েছে।
সংবাদ সম্মেলনে ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষে বক্তব্য রাখেন বিমলেন্দু বিকাশ চাকমা। এসময় ভুক্তভোগী মো. ইয়াছিন, মো. আনোয়ার হোসেন, মো. হাশেম ভূইয়া, হেডম্যান ধ্রুব রঞ্জন দেওয়ানসহ ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।সংবাদ সম্মেলনে আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর ও তার ছোট ভাই বুলবুল আহমেদকে অনতিবিলম্বে গ্রেফতার করে , গামারীঢালা থেকে দুই আওয়ামী নেতাদেরকে স্বপরিবারে অনতিবিলম্বে উচ্ছেদ করে প্রকৃত জায়গার মালিকদের ভূমি ফেরত ও দীর্ঘ আঠারো বছর জবর দখল ও হয়রানির জন্য ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ক্ষতিপূরণ প্রদানের দাবি জানান।
T.A.S / T.A.S
ময়মনসিংহে সিএনজিকে বাসের ধাক্কা, নিহত ৭
বাগেরহাটের ফকিরহাটে ঘরের ভেতর থেকে সাবেক ইউপি সদস্যের মৃতদেহ উদ্ধার
ঘিওরে শারদীয় দুর্গোৎসবে প্রতিমার রুপ ও সৌন্দর্য্য ফুঁটিয়ে তুলতে মহাব্যস্ত শিল্পীরা
শার্শা সীমান্তে আখের বাম্পার ফলন
ভূরুঙ্গামারীতে তরুণীকে আটকে রেখে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১
লেখালিখি হোক সমাজ সংস্কারের হাতিয়ার: লেখক এস এম মাসুদ রানা
বিলাইছড়িতে জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে আলোচনা সভা
জলবায়ু পরিবর্তন ও বাস্তুচ্যুতি সংক্রান্ত সংসদীয় ককাসের সদস্য হলেন আবুল হোসেন খান
রায়গঞ্জে র্যালি-আলোচনায় জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত
আত্রাইয়ে জাতীয় উৎপাদনশীলতা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
তারুণ্যের উন্নয়নে নিবেদিত প্রাণ অধ্যক্ষ আব্দুর রহমান রিজভী
বড়লেখায় দৈনিক "মৌলভীবাজার প্রতিদিন" প্রত্রিকার আনুষ্ঠানিক শুভযাত্রা