আঙ্গারপাড়া ইউনিয়ন শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মশিউর; সম্পাদক নূর মোহাম্মদ
দিনাজপুরের খানসামা উপজেলার আঙ্গারপাড়া ইউনিয়নে আগামী দুই বছরের জন্য (২০২৫-২০২৬) সেশনের জন্য মো: মশিউর রহমান (মুজাহিদ) কে সভাপতি ও নূর মোহাম্মদ কে সেক্রেটারী করে ১৩ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।
শুক্রবার (২৭ ডিসেম্বর) ৪ ঘটিকার দিকে উপজেলা জামায়াতে ইসলামীর অফিসে (পাকেরহাট) মিলনায়তনে এই কমিটি ঘোষণা করেন খানসামা উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ও সাবেক উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুল্লাহ আল কাফি।
নতুন কমিটিতে সহ-সভাপতি হিসেবে আনিছুর রহমান ও আঃ রহমান সহকারী সেক্রেটারি জসিম উদ্দিন ও আশিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান ও সহকারী সাংগঠনিক সম্পাদক সাইদুল ইসলাম, অফিস ও দফতর সম্পাদক ফরহাদ হোসেন,বায়তুলমাল সম্পাদক অ্যাডভোকেট ইসমাইল হোসেন ও সহকারী বায়তুলমাল সম্পাদক আরিফুল ইসলাম, তারবিয়াত সম্পাদক দেলোয়ার হোসেন,প্রচার সম্পাদক আজিজুল হক।
এ সময় উপস্থিত ছিলেন, খানসামা উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ সভাপতি মাওলানা মজিবর রহমান, সেক্রেটারি শরিফুল ইসলাম, জামায়াতে ইসলামীর রোকন ও উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাবেক সভাপতি মহিতুল আকন্দ, সাংগঠনিক সম্পাদক আনিছুর রহমান, সহ সাংগঠনিক সম্পাদক ফারুক হোসেন, বায়তুলমাল সম্পাদক মাসুদ রানা, অফিস সম্পাদক জাহিরুল ইসলাম ও প্রচার সম্পাদক আব্দুস সালাম।
খানসামা উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাওলানা আব্দুল্লাহ আল কাফি বলেন,শ্রমিক কল্যান ফেডারেশন একটি আদর্শের নাম। শ্রমিক কল্যাণ ফেডারেশন শ্রমিকদের অধিকার আদায়ের জন্য কাজ করে যাচ্ছে। এদেশ আমাদের, এদেশ কাউকেও ইজারা দেওয়া যাবেনা। জীবন দিয়ে হলেও আমাদের শ্রমিকসহ সবার অধিকার রক্ষা করব, ভোটাধিকার রক্ষা করব। বাংলাদেশে সত্য ও ন্যায় ইনসাফ প্রতিষ্টার জন্য দাওয়াত দিচ্ছে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন। তিনি আরও বলেন, আমরা শ্রমিকরা এক হয়ে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ও বাংলাদেশ জামায়াতে ইসলামী ও সকল অঙ্গ সংগঠনের হাতকে শক্তিশালী করবো ইনশাআল্লাহ। একটি সুখী সমৃদ্ধিশালী ও স্বনির্ভর বাংলাদেশ বিনির্মাণে কাজ করবো।
T.A.S / T.A.S
তারাগঞ্জে শিশু সানজিদা হত্যা মামলার রহস্য উদঘাটন
কুমিল্লায় ১০ লাখের বেশি শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল
মগনামা উচ্চ বিদ্যালয়ের বাউন্ডারি দেয়াল থেকে লোহার গ্রিল চুরি
কালকিনিতে বাস চাঁপায় প্রান গেল প্রবাসীর
আদমদীঘিতে নারীসহ তিনজন গ্রেপ্তার মাদক উদ্ধার
চাঁদপুর জেলায় ৩লাখ ৬৬ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ খাওয়ানো হবে
পটুয়াখালীতে ভূমিকম্প-অগ্নিকাণ্ডে করণীয় শেখাতে পিস স্কুলের ব্যতিক্রমী মহড়া
সুবর্ণচরে ফলজ, বনজ, ঔষধি গাছ বিতরণ উদ্বোধন
নাগরপুরে স্কুলের টিউবওয়েলে পানি পান করে শিক্ষার্থীরা অসুস্থ
অভিযোগের ১১ দিনেও মামলা নথিভূক্ত করেনি সাভার মডেল থানা পুলিশ
দাউদকান্দিতে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল
সুবর্ণচরে জব ফেয়ার ২০২৬ অনুষ্ঠিত