ঢাকা বৃহষ্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য কাজী মনির

হাজার হাজার কোটি পাচারের প্রমাণ মুছতেই সচিবালয়ে আগুন দেওয়া হয়েছে


রূপগঞ্জ প্রতিনিধি photo রূপগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২৭-১২-২০২৪ বিকাল ৬:৪

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও বীর মুক্তিযোদ্ধা কাজী মনিরুজ্জামান মনির বলেছেন, সচিবালয়ে ভয়াবহ অগ্নিকান্ড হয়েছে। যাদের ব্যাপারে এ দেশ থেকে হাজার কোটি টাকা পাচার ও দূর্নীতির অভিযোগ উঠেছে তারাই পাচারের তথ্য ও কাগজপত্র মুছে ফেলতেই সচিবালয়ে আগুন দিয়েছে। অগ্নিকান্ডের ব্যাপারে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আমি বলবো তদন্ত কমিটি অগ্নিকান্ডের সাথে কারা জড়িত তারা তা খুজে বের করবে।

শুক্রবার বিকেলে উপজেলার ভুলতা স্কুল এন্ড কলেজ মাঠে সেচ্ছাসেবকদলের আয়োজনে ৩১ দফা বাস্তবায়ন সমাবেশে তিনি এসব কথা বলেন। এসময় তিনি আরো বলেন, দেশকে ধংস্ব করতে আওয়ামীলীগের দোষড়রা এখনো ষড়যন্ত্র চালাচ্ছে। এ ষড়যন্ত্র আরো অনেক লম্বা হবে। বাংলাদেশের গণতন্ত্র ও স্বাধীনতা বিপন্ন করেছে সৈরাচারী শেখ হাসিনা। তাকে আমরা বিদায় করিছি। আমরা বিপদ ও দুঃশাসন এখনো বিদায় করতে পারিনি। আমরা এসকল ষড়যন্ত্র মোকাবিলা ও দুশাসন রোধে আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

রূপগঞ্জ উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব আলি আহমেদের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক আহবায়ক ও তারাবো পৌরসভা বিএনপির সাবেক সভাপতি নাছির উদ্দিন, নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মাহবুবুর রহমান মাহবুব, তারাবো পৌরসভা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাকির হোসেন রিপন, তারাবো পৌরসভা যুবদলের সদস্য সচিব কাজী আহাদ, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি আবু মো: মাসুম, রূপগঞ্জ উপজেলা, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক মাহফুজুর রহমান মাহফুজ, কেন্দ্রীয়  জিয়া মঞ্চের সহ সাধারণ সম্পাদক কাইয়ুম প্রধান, ওলামা দলের জাকারিয়া প্রমুখ।

T.A.S / T.A.S

সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির

মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ

সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার

সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার

আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা

সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন

জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার

ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান

তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত

স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও

রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার