ঢাকা বৃহষ্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬

দেশ থেকে নমরুদ ফেরোয়ানের যুগ শেষ নবীর যুগ শুরুঃ কর্ণেল অলি আহমদ


আমিনুল ইসলাম রুবেল, চন্দনাইশ  photo আমিনুল ইসলাম রুবেল, চন্দনাইশ
প্রকাশিত: ২৭-১২-২০২৪ বিকাল ৭:১

চট্টগ্রাম চন্দনাইশ পৌরসভা লিবারেল ডেমোক্রেটিভ পার্টি (এলডিপি) দ্বি-বার্ষিক সম্মেলন উপলক্ষে আলোচনা সভা ও সমাবেশ অনুষ্ঠিত হয়। গতকাল (২৬ ডিসেম্বর) বৃহস্পতিবার বাদে আছর থেকে পৌরসভাস্থ আলোচনা সভা ও সমাবেশ অনুষ্ঠিত হয়। গতকাল বৃহস্পতিবার বাদে মাগরিব পৌরসভাস্থ কাসেম মাহবুব উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে সম্মেলন অনুষ্ঠিত হয়। উক্ত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট ও সাবেক যোগাযোগ মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা ডক্টর কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম। চন্দনাইশ পৌরসভা লিবারেল ডেমোক্রেটিভ পার্টি (এলডিপি)'র সভাপতি এম. আইনুল কবিরের সভাপতিত্বে এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন এলডিপির প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক ওমর ফারুক। এতে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা এলডিপির সভাপতি বিশিষ্ট শিল্পপতি এম. এয়াকুব আলী। চন্দনাইশ পৌরসভা লিবারেল ডেমোক্রেটিভ পার্টি (এলডিপি) সাধারণ সম্পাদক মোহাম্মদ আকতার উদ্দিনের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা এলডিপির উপদেষ্টা ও পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব আইয়ুব কুতুবী, চট্টগ্রাম দক্ষিণ জেলা এলডিপির সাংগঠনিক সম্পাদক মো. মনছুর, সাবেক উপজেলার চেয়ারম্যান আবদুর রহিম বাদশা, চন্দনাইশ উপজেলা এলডিপির সভাপতি মোতাহের মিয়া, সাধারণ সম্পাদক আকতারুল আলম, সাংগঠনিক সম্পাদক আবিদুর রহমান বাবুল, পৌরসভা এলডিপির সিনিয়র সহ-সভাপতি হাজী আবদুল মাবুদ, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মহিউদ্দিন, চট্টগ্রাম দক্ষিণ জেলা গণতান্ত্রিক ছাত্রদলের আহবায়ক মো. আল মাসুদ প্রমুখ। এসময় প্রধান অতিথি বলেন, নমরুদ, ফেরোয়ানের যুগ শেষ, এখন নবীর যুগ শুরু। খুনি হাসিনা দেশকে ১৬ বছর নমরুদের মত শাসন চালিয়েছিলো। দেশের মানুষ স্বাধীন দীর্ঘ ১৬ বছর স্বাধীনভাবে বাস করতে পারেনি।, স্বাধীনভাবে মতামত প্রকাশ করতে পারেনি। আল্লাহর ইচ্ছায় আওয়ামিলীগ সরকারের পতনের মধ্যদিয়ে দেশ দ্বিতীয় বারের মত স্বাধীন হয়েছে। দেশের মানুষ এই খুনি হাসিনাকে দেশ থেকে বিতাড়িত করেছেন। দেশে এখন নবীর শাসনের ন্যায় প্রতিষ্ঠিত হবে। তিনি আরো বলেন, দেশ স্বাধীন হওয়ার পর থেকে পুলিশ কাজ না করার কারনে দেশের আইনশৃঙ্খলা অবনতি হয়েছে। থানায় পুলিশ আছে, তবে তারা কোনো কাজ করছে না। পুলিশকে সাধারণ মানুষের নিরাপদ দিতে ও ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে কাজ করতে হবে। ভোটাধিকারের মধ্যদিয়ে দেশের শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনতে হবে। আওয়ামী লীগ চলে গেছে, কিন্তু ডাকাতি, চাঁদাবাজি কমে নাই। যারা চাঁদাবাজি করতেছে, মাঠি কাটার সাথে জড়িত, তাদের নামের তালিকা তৈরী করে আমাকে জমা দিন। আমি নিজেই তাদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নিবো। সভাস্থলে বিভিন্ন উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড থেকে হাজার হাজার নেতাকর্মী মিছিল সহকারে উপস্থিত হন।

এমএসএম / এমএসএম

ঘিওরে তিন হাসপাতালে অভিযান, ৭৬ হাজার টাকা জরিমানা; সিলগালা একটি

বাঘায় অবৈধ মাটি উত্তোলনের দায়ে গাড়ির মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড

নদী পেরিয়ে দুর্গম চরের স্কুলে জেলা প্রশাসক

শ্যামনগরে সচেতন নাগরিক সমাজের বক্তব্যের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন

আদমদীঘিতে ইউএনও-এর বিদায় ও নবাগত যোগদান সংবর্ধনা

অভয়নগরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই বন্ধু গুরুতর আহত

কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯৮

ধামইরহাটে আদিবাসীদের র‍্যালি, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

ধামইরহাটে ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে বাংলা কিউআর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

রাণীশংকৈলের লেহেম্বা ইউনিয়নে মহিলা সার ডিলার মিথিলা নিয়োগ পাওয়ায় কৃষকরা খুশি

বেনাপোল বন্দরে মিথ্যা ঘোষণায় আনা ট্যালকম পাউডার চালান আটক

গজারিয়া উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কর্মসূচির উদ্ধোধন

খুলনা এসআরবি’র বাগেরহাটে অভিযান ৮ কেজি গাজাসহ বিক্রেতা গ্রেফতার