ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

শীতকালীন ছুটি শেষে রবিবার খুলছে পবিপ্রবি


পবিপ্রবি প্রতিনিধি photo পবিপ্রবি প্রতিনিধি
প্রকাশিত: ২৭-১২-২০২৪ বিকাল ৭:৯

৯ দিনের শীতকালীন এবং যীশু খ্রীষ্টের জন্মদিনের (বড়োদিন) ছুটি শেষে রবিবার, ২৯ ডিসেম্বর পুনরায় খুলছে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি)। বিষয়টি  নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা বিভাগের ডেপুটি রেজিস্ট্রার মুহাম্মদ ইমাদুল হক প্রিন্স।তিনি বলেন, "শনিবার পবিপ্রবি'র শীতকালীন বন্ধ শেষ হচ্ছে এবং রবিবার থেকে প্রশাসনিক, একাডেমিক, ক্লাস এবং পরীক্ষা সহ সকল কার্যক্রম পুরোদমে শুরু হবে।"

এছাড়া বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) রেজিস্টার অধ্যাপক মোঃ আব্দুল লতিফ স্বাক্ষরিত এক নোটিশে জানানো হয়, "করোনাকালীন শিক্ষার্থীদের যে ব্যাপক ক্ষতি সাধিত হয়েছে উক্ত ক্ষতি পুষিয়ে নেওয়ার লক্ষ্যে আগামী ২৯.১২.২৪ খ্রি. তারিখ হতে ক্লাস কার্যক্রমসহ সকল অফিসসমূহ যথারীতি চালু থাকবে।"

ছুটি শেষ হওয়ায় ইতোমধ্যে ক্যাম্পাসে ফিরেছেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম। অন্যদিকে আবাসিক হলগুলোতে ফিরে এসে ক্লাস ও পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে ছাত্রছাত্রীরা। ৯ দিনের ছুটির পর বিশ্ববিদ্যালয় ফিরে পেয়েছে তার চিরচেনা প্রাণচাঞ্চল্য।

এমএসএম / এমএসএম

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন

পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত

রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ

টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক

‎বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্

শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী

নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু

‎নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি

কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য

১৫ দিনের সংস্কারে কি বদলাবে গবি ক্যান্টিন?