ফলো-অন এড়িয়ে নীতীশ-সুন্দরের ব্যাটে ছুটছে ভারত
মেলবোর্নে টপ অর্ডার ব্যাটারদের ব্যর্থতায় ফলো-অনের শঙ্কায় পড়েছিল ভারত। তবে দুই অলরাউন্ডার নীতীশ রেড্ডি ও ওয়াশিংটন সুন্দরের ব্যাটে সেই বিপদ কাটিয়ে উঠেছে দলটি। ১০৬ ওভার শেষে ৭ উইকেট হারিয়ে ৩৩৯ রানে ব্যাট করছে ভারত।
তবে অস্ট্রেলিয়ার লিড এখনো ১৩৫ রানের। নীতীশ ও সুন্দরের এই জুটি এখন পর্যন্ত অবিচ্ছিন্ন ১১৮ রানের পার্টনারশিপ গড়েছে।
৫ উইকেটে ১৬৪ রান নিয়ে দিন শুরু করা ভারত প্রথম সেশনেই হারায় ঋষভ পন্ত ও রবীন্দ্র জাদেজার উইকেট। স্কট বোল্যান্ডের বলে পন্ত ৩৭ বলে ২৮ রান করে আউট হন। এরপর নাথান লায়নের বলে এলবিডব্লিউ হয়ে ফেরেন জাদেজা।
জাদেজার বিদায়ের সময় ভারতের স্কোর ছিল ২২১ রান, ফলো-অন এড়াতে তখনো দরকার ছিল ৫৩ রান। তবে নীতীশ ও সুন্দরের প্রতিরোধে ফলোঅন এড়িয়েছে ভারত।
এই জুটি ফলো-অন এড়ানোর পাশাপাশি ভারতের ইনিংসকে স্থিতিশীল করেছে। এখন বাকি দিনের খেলা কীভাবে এগোয়, তা দেখার বিষয়।
T.A.S / T.A.S
শুরু হলো কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল
বাংলাদেশের সঙ্গে শেষ টেস্টের পর অস্ট্রেলিয়ার সমালোচনায় মাতলেন গাভাস্কার
বাংলাদেশকে ১০০-তে ৮০ দিলেন হাসান মাহমুদ
লম্বা সময়ের চুক্তিতে সিটি ছেড়ে টটেনহ্যামে ব্রাজিল ফরোয়ার্ড
১৪৩১ কোটি টাকায় ম্যানচেস্টার সিটিতে মরক্কোর আইয়ুব বুয়াদ্দি
স্টার্কের সঙ্গে কী কথা হয়েছিল জানালেন শরিফুল
এবার বল হাতে ‘জাদু’ দেখালেন সূর্যবংশী
কাউন্টি খেলা হচ্ছে না শরিফুলের, ডাক পাচ্ছেন খালেদ
তুরস্কের ক্লাবেও লিভারপুলের সতীর্থকে পেলেন সালাহ
চেন্নাইয়ের মালিকানা কিনতে চেয়েছিলেন ধোনি, কিন্তু...
হঠাৎ বাফুফের সংবাদ সম্মেলন স্থগিত!
নেদারল্যান্ডসের দায়িত্ব নেওয়ার পরপরই দুশ্চিন্তায় জাভি