গ্লোব সকার অ্যাওয়ার্ডে পুরস্কার জিতলেন যারা
আরেকটি বছর শেষের পথে। এরই মাঝে দুবাই স্পোর্টস কাউন্সিলের আয়োজনে অনুষ্ঠিত হলো গ্লোব সকার অ্যাওয়ার্ড ২০২৪। ফিফা ব্যালন ডি’অর বা দ্য বেস্টের মতো এ আসরেও আধিপত্য দেখিয়েছে স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদ। পুরস্কার তালিকায় জায়গা করে নিয়েছেন ভিনিসিয়াস জুনিয়র, নেইমার ও ক্রিশ্চিয়ানো রোনালদোর মতো তারকারা।
বছরের সেরা ফুটবলারের পুরস্কার জিতেছেন রিয়াল তারকা ভিনিসিয়াস জুনিয়র। ফিফা ব্যালন ডি’অর থেকে পুরস্কার বঞ্চিত হলেও দ্য বেস্টের পর গ্লোব সকার অ্যাওয়ার্ডেও নিজের আধিপত্য দেখালেন এই ব্রাজিলিয়ান তারকা। একই সঙ্গে সেরা ফরোয়ার্ডের পুরস্কারও উঠেছে তার হাতে।
রিয়ালের আরও এক তারকা জুড বেলিংহাম জিতেছেন বর্ষসেরা মিডফিল্ডারের পুরস্কার। নারী ফুটবলে বর্ষসেরা নির্বাচিত হয়েছেন বার্সেলোনার আইতানা বোনমাতি। মধ্যপ্রাচ্যের বর্ষসেরা ফুটবলারের সম্মাননা পেয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। অন্যদিকে, উদীয়মান তারকা হিসেবে ইমার্জিং প্লেয়ারের খেতাব জিতেছেন বার্সার লামিন ইয়ামাল। প্লেয়ার ক্যারিয়ার অ্যাওয়ার্ড পেয়েছেন নেইমার, থিবো কর্তোয়া এবং রিও ফার্দিনান্দ।
ক্লাব বিভাগেও সাফল্য পেয়েছে রিয়াল মাদ্রিদ। বর্ষসেরা প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ফ্লোরেন্তিনো পেরেজ। কোচ কার্লো আনচেলত্তি বর্ষসেরা কোচের পুরস্কার জিতেছেন। সেরা এজেন্টের সম্মান পেয়েছেন জর্জ মেন্ডিস।
ছেলেদের বর্ষসেরা ক্লাব হয়েছে রিয়াল মাদ্রিদ এবং মেয়েদের বর্ষসেরা ক্লাবের স্বীকৃতি পেয়েছে এফসি বার্সেলোনা।
T.A.S / T.A.S
শুরু হলো কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল
বাংলাদেশের সঙ্গে শেষ টেস্টের পর অস্ট্রেলিয়ার সমালোচনায় মাতলেন গাভাস্কার
বাংলাদেশকে ১০০-তে ৮০ দিলেন হাসান মাহমুদ
লম্বা সময়ের চুক্তিতে সিটি ছেড়ে টটেনহ্যামে ব্রাজিল ফরোয়ার্ড
১৪৩১ কোটি টাকায় ম্যানচেস্টার সিটিতে মরক্কোর আইয়ুব বুয়াদ্দি
স্টার্কের সঙ্গে কী কথা হয়েছিল জানালেন শরিফুল
এবার বল হাতে ‘জাদু’ দেখালেন সূর্যবংশী
কাউন্টি খেলা হচ্ছে না শরিফুলের, ডাক পাচ্ছেন খালেদ
তুরস্কের ক্লাবেও লিভারপুলের সতীর্থকে পেলেন সালাহ
চেন্নাইয়ের মালিকানা কিনতে চেয়েছিলেন ধোনি, কিন্তু...
হঠাৎ বাফুফের সংবাদ সম্মেলন স্থগিত!
নেদারল্যান্ডসের দায়িত্ব নেওয়ার পরপরই দুশ্চিন্তায় জাভি