ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

চন্দনাইশে গৃহবধূকে অকটেন নিক্ষেপ করে জ্বালিয়ে মেরেছে স্বামী


আমিনুল ইসলাম রুবেল, চন্দনাইশ  photo আমিনুল ইসলাম রুবেল, চন্দনাইশ
প্রকাশিত: ২৮-১২-২০২৪ দুপুর ১:১

চট্টগ্রামের চন্দনাইশে কথা কাটাকাটির জেরে দুই সন্তানের জননী এক গৃহবধূকে অকটেন ঢেলে আগুন দিয়ে পুড়ে মেরেছে এক পাষণ্ড স্বামী। এতে ওই গৃহবধূর শরীরের প্রায় ৭০ শতাংশ পুড়ে গেছে। পরে আশঙ্কাজনক অবস্থায় ওই গৃহবধূকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে কতব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। গতকাল সন্ধায় উপজেলার হাশিমপুর ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ডস্থ বাউলিয়া পাড়া গ্রামে এই ঘটনা ঘটে। নিহত ভুক্তভোগী ওই গৃহবধূর নাম নাজমা আক্তার। সে ওই এলাকার সেলিমের মেয়ে। এ ঘটনার পর থেকে অভিযুক্ত স্বামী দোহাজারী পৌরসভার জামিজুরী এলাকার আব্দুছ ছালাম ওরফে আবদুলের ছেলে আব্দুল জব্বারকে দোহাজারী থেকে আটক করেন পুলিশ। ঘটনার সত্যতা নিশ্চিত করে হাশিমপুর ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মোহাম্মদ ইদ্রিস মিঞা জানান, "দোহাজারী পৌরসভার জামিজুরী এলাকার আব্দুচ ছালামের ছেলে আব্দুল জব্বারের সাথে হাশিমপুর ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ডের বাউলিয়া পাড়া এলাকার সেলিমের মেয়ে নাজমা আক্তারের বিয়ে হয় বিগত ৬/৭ বছর আগে। ওই দম্পতির দুইটি সন্তানও রয়েছে। গত একমাস আগে পারিবারিক কলহের জেরে নাজমা অভিমান করে বাবার বাড়ি চলে আসে। গত একমাস যাবত সে শ্বশুর বাড়ি ফেরেনি। ঘটনার দিন সন্ধ্যায় নাজমা রান্না করা অবস্থায় তর্কবিতর্কের এক পর্যায়ে স্বামী জব্বারের হাতে থাকা প্লাস্টিকের বোতল থেকে অকটেন নাজমার গায়ে নিক্ষেপ করলে তার শরীরের বিভিন্ন অংশে ঝলসে যায়। আশঙ্কাজনক অবস্থায় তাকে দোহাজারী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তার উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল (চমেক) রেফার করে। সেখানের চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এঘটনায় নিহত গৃহবধূর ভাই তারেক রহমান বাদী হয়ে থানায় অভিযুক্ত আব্দুল জব্বারকে আসামি করে মামলা দায়ের করেন। চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) ইমরান আল হোসাইন সত্যতা নিশ্চিত করেন।

এমএসএম / এমএসএম

জকিগঞ্জে গভীর রাতে পাশাপাশি দুই বাড়িতে সশস্ত্র ডাকাতি

সিংড়ায় উদ্বোধনের পরও নির্মাণকাজ শুরু হয়নি, দুর্ভোগে উদিশা গ্রামের হাজারো মানুষ

বাঙ্গালহালিয়াতে সেনাবাহিনীর উদ্যোগে দুই সপ্তাহব্যাপী কুটিরশিল্প প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন

ভূরুঙ্গামারী ক্রীড়া সংস্থার অফিস দীর্ঘদিন ধরে তালাবদ্ধ,বরাদ্দের হদিস নেই

মুকসুদপুরে দুবাই প্রবাসী মতিয়ার রহমানের উদ্যোগে ৭০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

দক্ষিণকান্দী কুমার নদে নৌকা বাইচ দেখতে হাজারো মানুষের ঢল

কুতুবদিয়া হাসপাতালে রোগীর উপচে পড়া ভিড়, বাড়ছে হামের রোগী

মনপুরায় আওয়ামী লীগ ও জামায়াতের কর্মীদের বিরুদ্ধে হামলার অভিযোগ, আহত শিক্ষকসহ ২

চাঁদপুরে মাদকসহ গ্রেপ্তার ২০, কিশোর গ্যাংয়ের ৭০ সদস্য আটক

পদ্মার কলতানে মেতে উঠল ঐতিহ্যবাহী নৌকা বাইচ ও গ্রামীণ মেলা

পরিবারের লোকজন কাজে ব্যস্ত, পুকুরে ডুবে দুই কন্যা শিশুর মৃত্যু

ফারুয়ার ডেবাছড়ায় বেইলি ব্রিজ নির্মাণ করতে হলে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মাধ্যমে উদ্যোগ নিতে হবে --- ইউএনও অভি দাশ

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান