ঢাকা রবিবার, ২ আগস্ট, ২০২৬

মোরেলগঞ্জে ছোট ভাইয়ের জমি দখলে মরিয়া বড় ভাই


নজরুল ইসলাম শরীফ, মোড়েলগঞ্জ photo নজরুল ইসলাম শরীফ, মোড়েলগঞ্জ
প্রকাশিত: ২৮-১২-২০২৪ দুপুর ৪:৩

বাগেরহাটের মোরেলগঞ্জে এক শ্রমীক ছোট ভাইয়ের জমি দখল করে নিয়েছে আপন বড় ভাই ও তার লোকজন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় শনিবার ভূক্তভোগী জিয়া উদ্দিন বাদি হয়ে বড় ভাই মো. মহিউদ্দিন আকনসহ ৬ জনের বিরুদ্ধে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।  

অভিযোগে জানা গেছে, উপজেলা খাউলিয়া ইউনিয়নের মানিকজোর গ্রামের মৃত. মো. মকবুল আকনের ছেলে ওষুধের দোকানের কর্মচারী মো. জিয়া উদ্দিন আকন তার বোনদের কাছ থেকে ২৪ শতক জমি ক্রয় করে ভোগ দখল করে আসছেন। ওই জমি থেকে উচ্ছেদের জন্য মরিয়া তারই আপন বড় ভাই মহিউদ্দিন আকন দীর্ঘদিন ধরে জমির বিরোধের জের ধরে শুক্রবার বেলা ১২টার দিকে মো. মহিউদ্দিন আকনের ইন্ধনে পূর্ব পরিকল্পিতভাবে একই গ্রামের সিদ্দিক তালুকদার লোকজন নিয়ে জিয়া উদ্দিনের বসতবাড়িতে প্রবেশ করে ঘেড়া বেড়া কেটে পুঁইশাক, বটবটি সবজি ক্ষেতে ব্যাপক ক্ষতিস্বাধন করে। এর পূর্বে ১০/১৫ জনের একটি বাহিনী গত ১৬ অক্টোবর ওই জমির একটি অংশে জোরপূর্বক ঘেরা বেড়া দিয়ে দখলে নিয়ে বিভিন্ন প্রজাতির গাছ কর্তন করে।

ভূক্তভোগী জিয়া উদ্দিন ও তার স্ত্রী আরিফা বেগম বলেন, ২০২২ সালে ৫ বোনের কাছ থেকে ২৪ শতক জমি ক্রয় করে ভোগ দখল করছেন তারা। বড় ভাই মহিউদ্দিন আকন স্থানীয় ভাড়াটিয়া লোকজন নিয়ে ঘেড়া বেড়া দিয়ে আমাদের জমি জোরপূর্বক দখলে নিয়েছে। এখন আবার নতুন করে তার লোকজন দিয়ে আমাকে হয়রানি করছে। পরিবার নিয়ে আতংকে রয়েছি। থানায় অভিযোগ দিয়েছি, প্রশাসনের কাছে বিচার চাই।  

এ সর্ম্পকে মহিউদ্দিন আকন বলেন, তার ছোট ভাই জিয়া উদ্দিন নিজে থেকেই তার জমিতে ঘেরা বেড়া দিয়েছে। তিনি কারও জমি জোরপূর্বক দখল করেননি। ওয়ারিশ হিসেবে তার প্রাপ্ত জমিও তাকে বুঝিয়ে দেয়নি। যে ঘরে তার ভোট ভাই বসবাস করছেন সে ঘরটিও তার নিজের টাকায় নির্মাণ। 

এ বিষয়ে অভিযোগের তদন্তকারি কর্মকর্তা মোরেলগঞ্জ থানার এসআই ভবতোষ রায় বলেন, জমিজমা সংক্রান্ত ভাই ভাই বিরোধে অভিযোগটির তদন্ত করে দেখা হচ্ছে। তদন্ত শেষে উর্দ্ধতন কর্মকর্তাকে জানানো হবে।

T.A.S / T.A.S

বারহাট্টা উপজেলা ছাত্রদলের আনন্দ মিছিল অনুষ্ঠিত

রৌমারীতে ভিটেমাটি ফিরে পেতে চায় উচ্ছেদ হওয়া, রাস্তায় দিনাতিপাত পরিবার

ধামইরহাটে দাতা সদস্যদের বঞ্চিত করে কমিটি গঠন ও প্রধান শিক্ষকের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

সিংগাইরে জমে থাকা ময়লার ভাগাড় পরিষ্কারে নেমেছে একদল সেচ্ছাসেবক

চট্টগ্রাম দক্ষিণ সড়ক বিভাগ ঠিকাদার কল্যান সমিতির কমিটি গঠন

কালাই প্রেসক্লাবের নতুন নেতৃত্ব: সভাপতি ডলার, সম্পাদক পাভেল

হাজীগঞ্জে ৩ প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা

গাজীপুরে সাংবাদিকদের কর্মশালা: পেশাদারিত্ব ও আপসহীন সত্যের আহ্বান

চট্টগ্রাম প্রেস ও র‌্যাব-৭ এর মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

নওগাঁয় কাঁচা মরিচের ঝাঁজে দিশেহারা সাধারণ ক্রেতা

পটুয়াখালীতে প্রতি মাসে কোটি টাকার সাপের বিষের সম্ভাবনা, তবু সংকটে দেশের একমাত্র স্নেক ভেনম ফার্ম

নদী গর্ভে বসতভিটা বিলিন হওয়ার ভয়ে সঞ্চয়কৃত টাকায় জমি কিনে বিপাকে জেলে পরিবার

আদালতে আত্মসমর্পণের পর জামিন নামঞ্জুর: কারাগারে গেলেন ছাত্রলীগ নেতা তোহা