ঢাকা রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬

সুবর্ণচরে শহীদ জিয়া স্মৃতি নাইট শর্টপিচ ক্রিকেট টুর্ণামেন্টের উদ্বোধন


ইমাম উদ্দিন সুমন, সুবর্ণচর photo ইমাম উদ্দিন সুমন, সুবর্ণচর
প্রকাশিত: ২৮-১২-২০২৪ দুপুর ৪:২৭

নোয়াখালী সুবর্ণচর উপজেলায় বিশিষ্ঠ সমাজ সেবক আহসান উল্যাহ শামীম ও নুর হোসেন এর আয়োজনে শহীদ জিয়া স্মৃতি নাইট শর্টপিচ ক্রিকেট টুর্ণামেন্টের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (২৭ ডিসেম্বর) রাত ১০ টায় সুবর্ণচর উপজেলার পূর্ব চরবাটা ইউনিয়নের শান্ত মার্কেট সংলগ্ন মাঠে টুর্ণামেন্টের উদ্ধোধন করা হয়।

পূর্ব চরবাটা ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি  ফয়েজুল ইসলামের সভাপতিত্বে এবং ধারাভাষ্যকান কাল কালোর সঞ্চালনায় অনুষ্ঠানে অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে অফিস উদ্বোধন করেন নোয়াখালী জেলা কৃষকদলের সাবেক সাধারন সম্পাদক জামাল উদ্দিন গাজী।

বিশেষ অতিথি ছিলেন- চরবাটা ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক সভাপতি অলি উদ্দিন সওদাগর, সুবর্ণচর উপজেলা যুব দলের সদস্য সচিব নুরুল হুদা, চরবাটা ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক মহি উদ্দিন মহিম, চরবাটা ইউনিয়ন যুবদলের সাধারন সম্পাদক নুর মোহাম্মদ ভুট্রু, ৭নং  পূর্ব চরবাটা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আলা উদ্দিন সাঈদী, সুবর্ণচর উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক রিয়াজ উদ্দিন সৈকত। সহ উপজেলা-ইউনিয়নের নেতৃবৃন্দ। উদ্ভোধনী খেলায় অংশ গ্রহন করে যোবায়ের বাজার একাদশ বনাম রাকিয়া মেইল।

প্রধান অতিথি জামাল উদ্দিন গাজী বলেন, খেলা ধুলা যেমন শরীরকে ভালো রাখে,  তেমনিই মাদক থেকেও রক্ষা করে, তরুন যুবকরাই আগামিতে নেতৃত্ব দিবে,  তারা যদি বিপথে পরিচালিত হয় তাহলে সমাজ ধ্বংস হয়ে যাবে। প্রতিটি ইউনিয়নে এরকম খেলার আয়োজন করার জন্য খেলা প্রেমী যুবকদের অনুরোধ জানান তিনি।

এসময় তিনি বলেন,  স্বৈরাচার শেখ হাসিনা সরকার পালিয়ে গিয়ে বিদেশের মাটিতে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। যতই সড়যন্ত্র করা হোক, বাংলার মানুষ তার জবাব দেবে। আগামী নির্বাচনে নোয়াখালী-৪ আসনে সংসদ সদস্য হিসেবে আলহাজ মো. শাহজাহানকে নির্বাচিত করতে জনগণকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান এবং প্রতিশোধপরায়ণ হয়ে কারো জানমালের ক্ষতি না করতে সবাইকে অনুরোধ করেন।

T.A.S / T.A.S

বেনাপোল ইমিগ্রেশনে স্বর্ণসহ পাসপোর্ট যাত্রী আটক

নওয়াপাড়ায় সিজারের পর নারীর মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ

আদমদীঘি প্রেসক্লাবের নতুন কমিটি: সভাপতি হাফিজার, সম্পাদক মেহেদী

মুরাদনগরে যুবলীগের মিছিলের পর রাতভর অভিযান, ইউপি সদস্যসহ গ্রেপ্তার ১৫

ময়মনসিংহে জেলা প্রশাসক উইমেন্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু

মেহেরপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে কটূক্তির অভিযোগে হিন্দু যুবক আটক

রাবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামে সভাপতি ছাদিক, সম্পাদক সুজা

পানি আনতে গিয়ে ধর্ষণের স্বীকার বাকপ্রতিবন্ধি নারী, পাঁচ মাসের অন্তঃসত্ত্বা

মুক্তিযোদ্ধা গেজেটে অন্তর্ভুক্তি দাবিতে বাগেরহাটে অবসরপ্রাপ্ত ইপিআর সদস্যের সংবাদ সম্মেলন

ভোলায় ফেসবুক পোস্টকে কেন্দ্র করে নারীকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার-২

শান্তিগঞ্জ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন

আমরা পুলক চ্যাটার্জী মৃত্যুর শ্বেতপত্র চাই: এমপি সরোয়ার

পটুয়াখালীতে জমিয়তে উলামায়ে ইসলামের প্রতিনিধি সভায় ৩টি পৌরসভার মেয়র প্রার্থীর নাম ঘোষনা